তরুণ প্রাতের অরুণ আকাশ
Torun prater arun akash
প্রেম ও প্রকৃতি
তরুণ প্রাতের অরুণ আকাশ
শিশির-ছলোছলো,
নদীর ধারের ঝাউগুলি ওই রৌদ্রে ঝলোমলো।
এমনি নিবিড় ক’রে
এরা দাঁড়ায় হৃদয় ভ’রে–
তাই তো আমি জানি
বিপুল বিশ্বভুবনখানি
অকূল-মানস-সাগর-জলে কমল টলোমলো।
তাই তো আমি জানি–
আমি বাণীর সাথে বাণী,
আমি গানের সাথে
গান, আমি প্রাণের সাথে প্রাণ,
আমি অন্ধকারের
হৃদয়-ফাটা আলোক জ্বলোজ্বলো॥ প্রতিবর্ণীকরণ
Tarun praater arun aakash shishir-chhalochhalo, Nodir dhaarer jhaauguli oi roudre jhalomalo. Emni nibir kore era dnaaray hriday bhore – Taai to aami jaani bipul bishwabhubankhan Aakul-maanas-saagar-jale kamal talomalo. Taai to aami jaani – aami baanir saathe baanee, Aami andhakarer hriday-phata aalok jwalo-jwalo.
আমার নোট
ব্যক্তিগত নোট আপনার প্ল্যানে নেই।সদস্য হোন →
এর জন্য উঁচু প্ল্যান দরকার — আরও মাসিক বাজানো ও এক্সপোর্ট, গাওয়ার স্বরলিপি এবং স্কেল, বাদ্যযন্ত্র, তাল ও লয় নিয়ন্ত্রণ পেতে আপগ্রেড করুন। সব প্ল্যান দেখুন → প্যাট্রিয়ন দিয়ে সাইন ইন করুন
ইউটিউবে
- পর্যায়
- প্রেম ও প্রকৃতি · 63(প্রেম ও প্রকৃতি)
- রাগ
- ভৈরবী
- তাল
- দাদরা
- ঘরানা
- হিন্দুস্তানি
- স্থান
- শ্রীনগর, কাশ্মীর
- স্বরবিতান খণ্ড
- স্বরবিতান ১৬ (গীতপঞ্চাশিকা)
- স্বরলিপি
- দিনেন্দ্রনাথ ঠাকুর
দিনেন্দ্রনাথ ঠাকুর১৮৮২–১৯৩৫রবীন্দ্রনাথের পৌত্রপ্রতিম আত্মীয় ও রবীন্দ্রসংগীতের প্রধান স্বরলিপিকার; কবি তাঁকে বলতেন ‘সকল গানের ভাণ্ডারী’। শান্তিনিকেতনে সংগীত শেখাতেন।Photographer unknown, c. 1935 · Wikimedia Commons, public domain - রচনাকাল
- 24 October 1915(৭ কার্তিক ১৩২২)
AI অনুবাদ
এখনও কোনো অনুবাদ নেই — নিচে একটি ভাষা বেছে AI দিয়ে অনুবাদ তৈরি করুন।
ভাষা
প্রিমিয়াম ভাষা
AI-নির্মিত
অনুবাদ তৈরি হচ্ছে…
এই মুহূর্তে অনুবাদ তৈরি করা গেল না। আবার চেষ্টা করুন।