Songs / Prem

সখী, বলো দেখি লো (বল্ দেখি সখী লো - বলো দেখি সখী লো)

sakhi valo dekhi lo val dekhi sakhi lo valo dekhi sakhi lo

Prem
Share
সখী,   বলো দেখি লো,

       নিরদয় লাজ
তোর টুটিবে কি লো।

       চেয়ে আছি,
ললনা–

       মুখানি
তুলিবি কি লো,

       ঘোমটা
খুলিবি কি লো,

       আধফোটা
অধরে হাসি ফুটিবে কি লো॥

       শরমের মেঘে
ঢাকা বিধুমুখানি–

       মেঘ টুটে
জোছনা ফুটে উঠিবে কি লো।

  তৃষিত আঁখির আশা পূরাবি কি লো–

  তবে   ঘোমটা খোলো,
মুখটি তোলো,   আঁখি মেলো লো॥