Songs / Prakriti

সারা নিশি ছিলেম শুয়ে (যখন সারা নিশি ছিলেম শুয়ে)

sara nishi chilema shuye yakhana sara nishi chilema shuye

Prakriti
Share
সারা নিশি ছিলেম শুয়ে    বিজন ভুঁয়ে

আমার   মেঠো ফুলের পশাপাশি,

তখন    শুনেছিলেম তারার বাঁশি॥

এখন    সকালবেলা খুঁজে
দেখি   স্বপ্নে-শোনা সে সুর একি

আমার   মেঠো ফুলের চোখের জলে উঠে ভাসি॥

       এ সুর আমি
খুঁজেছ্লেম রাজার ঘরে,

       শেষে ধরা
দিল ধরার ধূলির ’পরে।

এ যে   ঘাসের কোলে আলোর ভাষা
আকাশ-হতে-ভেসে-আসা–

এ যে   মাটির কোলে মানিক-খসা হাসিরাশি॥