আধেক ঘুমে নয়ন চুমে
Adhek ghume nayan chume
বিচিত্র
আধেক ঘুমে নয়ন চুমে
স্বপন দিয়ে যায়।
শ্রান্ত ভালে যূথীর
মালে পরশে মৃদু বায়॥
বনের ছায়া মনের সাথি, বাসনা নাহি কিছু–
পথের ধারে আসন পাতি,
না চাহি ফিরে পিছু–
বেণুর পাতা মিশায় গাথা নীরব ভাবনায়॥
মেঘের খেলা গগনতটে অলস লিপি-লিখা,
সুদূর কোন্ স্মরণপটে জাগিল মরীচিকা।
চৈত্রদিনে তপ্ত বেলা তৃণ-আঁচল পেতে
শূন্যতলে গন্ধ-ভেলা ভাসায়
বাতাসেতে–
কপোত ডাকে মধূকশাখে বিজন বেদনায়॥ প্রতিবর্ণীকরণ
Aadheko ghume nayono chume swapono diye jaay. Shraanto bhaale juthiro maale parose mridu baay. Bonero chhaaya monero saathi baasona naahi kichhu - Pather dhaare aasono paati, na chaahi phire pichhu - Benur paata mishay gaatha nirabo bhaabonay. Megher khela gagonotate alaso lipi-likha, Suduro kon smaronopate jaagilo morichika. Choitrodine tapto bela trino aanchol pete Shunyotale gandho-bhela bhaasay baatasete - Kapoto daake modhukoshaakhe bijano bedonay.
আমার নোট
ব্যক্তিগত নোট আপনার প্ল্যানে নেই।সদস্য হোন →
এর জন্য উঁচু প্ল্যান দরকার — আরও মাসিক বাজানো ও এক্সপোর্ট, গাওয়ার স্বরলিপি এবং স্কেল, বাদ্যযন্ত্র, তাল ও লয় নিয়ন্ত্রণ পেতে আপগ্রেড করুন। সব প্ল্যান দেখুন → প্যাট্রিয়ন দিয়ে সাইন ইন করুন
ইউটিউবে
- পর্যায়
- বিচিত্র · 93(বিচিত্র)
- রাগ
- মিশ্র-সোহিনী
- তাল
- দাদরা
- ঘরানা
- হিন্দুস্তানি
- প্রকাশিত
- বোইকলি, প্রোবসি, ভদ্র, ১৩৩৩
- স্থান
- শান্তিনিকেতন
- স্বরবিতান খণ্ড
- স্বরবিতান ১
- স্বরলিপি
- দিনেন্দ্রনাথ ঠাকুর
দিনেন্দ্রনাথ ঠাকুর১৮৮২–১৯৩৫রবীন্দ্রনাথের পৌত্রপ্রতিম আত্মীয় ও রবীন্দ্রসংগীতের প্রধান স্বরলিপিকার; কবি তাঁকে বলতেন ‘সকল গানের ভাণ্ডারী’। শান্তিনিকেতনে সংগীত শেখাতেন।Photographer unknown, c. 1935 · Wikimedia Commons, public domain - রচনাকাল
- 8 April 1926(২৫ চৈত্র ১৩৩২)
AI অনুবাদ
এখনও কোনো অনুবাদ নেই — নিচে একটি ভাষা বেছে AI দিয়ে অনুবাদ তৈরি করুন।
ভাষা
প্রিমিয়াম ভাষা
AI-নির্মিত
অনুবাদ তৈরি হচ্ছে…
এই মুহূর্তে অনুবাদ তৈরি করা গেল না। আবার চেষ্টা করুন।