আজ তারায় তারায় দীপ্ত শিখার
Aj taray taray dipto
বিচিত্র
আজ তারায় তারায় দীপ্ত শিখার অগ্নি জ্বলে নিদ্রাবিহীন গগনতলে॥ ওই আলোক-মাতাল স্বর্গসভার মহাঙ্গন হোথায় ছিল কোন্ যুগে মোর নিমন্ত্রণ– আমার লাগল না মন লাগল না, তাই কালের সাগর পাড়ি দিয়ে এলেম চ’লে নিদ্রাবিহীন গগনতলে॥ হেথা মন্দমধুর কানাকানি জলে স্থলে শ্যামল মাটির ধরাতলে। হেথা ঘাসে ঘাসে রঙিন ফুলের আলিম্পন, বনের পথে আঁধার-আলোয় আলিঙ্গন– আমার লাগল রে মন লাগল রে, তাই এইখানেতেই দিন কাটে এই খেলার ছলে শ্যামল মাটির ধরাতলে॥
প্রতিবর্ণীকরণ
Aaj taaray taaray dipto shikhaar ogni jwale Nidrabihin gagontale. Oi aalok-maatal swargosabhar mahangon Hothay chhilo kon juge mor nimatran - Aamar laaglo naa mon laaglo naa, Taai kaaler saagor paari diye elem chole Nidrabihin gagontale. Hetha mondomodhur kaanakaani jale sthale Shyamol maatir dharatale. Hetha ghaase ghaase rongin phuler aalimpan, Boner pathe aandhar-aaloy aalingan - Aamar laaglo re mon laaglo re, Taai eikhanetei din kaate ei khelar chhale Shyamol maatir dharatale.
আমার নোট
ব্যক্তিগত নোট আপনার প্ল্যানে নেই।সদস্য হোন →
এর জন্য উঁচু প্ল্যান দরকার — আরও মাসিক বাজানো ও এক্সপোর্ট, গাওয়ার স্বরলিপি এবং স্কেল, বাদ্যযন্ত্র, তাল ও লয় নিয়ন্ত্রণ পেতে আপগ্রেড করুন। সব প্ল্যান দেখুন → প্যাট্রিয়ন দিয়ে সাইন ইন করুন
ইউটিউবে
- পর্যায়
- বিচিত্র · 77(বিচিত্র)
- রাগ
- পিলু
- তাল
- দাদরা
- ঘরানা
- হিন্দুস্তানি
- স্বরবিতান খণ্ড
- স্বরবিতান ১৫ (নবগীতিকা) / ২
- স্বরলিপি
- দিনেন্দ্রনাথ ঠাকুর
দিনেন্দ্রনাথ ঠাকুর১৮৮২–১৯৩৫রবীন্দ্রনাথের পৌত্রপ্রতিম আত্মীয় ও রবীন্দ্রসংগীতের প্রধান স্বরলিপিকার; কবি তাঁকে বলতেন ‘সকল গানের ভাণ্ডারী’। শান্তিনিকেতনে সংগীত শেখাতেন।Photographer unknown, c. 1935 · Wikimedia Commons, public domain - রচনাকাল
- 1923(১৩৩০)
AI অনুবাদ
এখনও কোনো অনুবাদ নেই — নিচে একটি ভাষা বেছে AI দিয়ে অনুবাদ তৈরি করুন।
ভাষা
প্রিমিয়াম ভাষা
AI-নির্মিত
অনুবাদ তৈরি হচ্ছে…
এই মুহূর্তে অনুবাদ তৈরি করা গেল না। আবার চেষ্টা করুন।