আজি এ ভারত লজ্জিত হে
Aji e bharat lojjito
স্বদেশ
আজি এ ভারত লজ্জিত হে,
হীনতাপঙ্কে মজ্জিত হে॥
নাহি পৌরুষ, নাহি
বিচারণা, কঠিন তপস্যা, সত্যসাধনা—
অন্তরে
বাহিরে ধর্মে কর্মে সকলই ব্রহ্মবিবর্জিত হে॥
ধিক্কৃত লাঞ্ছিত পৃথ্বী
’পরে, ধূলিবিলুণ্ঠিন্ত
সুপ্তিভরে—
রুদ্র,
তোমার নিদারুণ বজ্রে করো তারে সহসা তর্জিত হে॥
পর্বতে প্রান্তরে নগরে
গ্রামে জাগ্রত ভারত ব্রহ্মের নামে,
পুণ্যে
বীর্যে অভয়ে অমৃতে হইবে পলকে সজ্জিত হে॥ প্রতিবর্ণীকরণ
Aaji e bhaarot lojjito hey, Hinotapanke mojjito hey. Naahi pourush, naahi bicharana, kotthin taposya, sotyosaadhona - Antore baahire dharme karme sakoli bromhobiborjito hey. Dhikkrito laanchhito prithwipare dhuliluntthito suptibhare - Rudro, tomar nidarun bajre karo taare sahosa torjito hey. Parbote praantore nagore graame jaagroto bhaarot bramher naame, Punye birje abhoye amrite hoibe paloke sojjito hey.
আমার নোট
ব্যক্তিগত নোট আপনার প্ল্যানে নেই।সদস্য হোন →
এর জন্য উঁচু প্ল্যান দরকার — আরও মাসিক বাজানো ও এক্সপোর্ট, গাওয়ার স্বরলিপি এবং স্কেল, বাদ্যযন্ত্র, তাল ও লয় নিয়ন্ত্রণ পেতে আপগ্রেড করুন। সব প্ল্যান দেখুন → প্যাট্রিয়ন দিয়ে সাইন ইন করুন
ইউটিউবে
- পর্যায়
- স্বদেশ · 38(স্বদেশ)
- রাগ
- ভূপালী
- তাল
- ত্রিতাল
- ঘরানা
- হিন্দুস্তানি
- প্রকাশিত
- ধর্মসংগীত
- স্বরবিতান খণ্ড
- স্বরবিতান ৪৭
- স্বরলিপি
- সরলা দেবী
সরলা দেবী১৮৭২–১৯৪৫স্বর্ণকুমারী দেবীর কন্যা, রবীন্দ্রনাথের ভাগ্নী — সংগীতজ্ঞ, শিক্ষাব্রতী ও স্বদেশি আন্দোলনের কর্মী; ১৯১০ সালে ভারত স্ত্রী মহামণ্ডল প্রতিষ্ঠা করেন।Photographer unknown · Wikimedia Commons, public domain - রচনাকাল
- 1900(১৩০৭)
AI অনুবাদ
এখনও কোনো অনুবাদ নেই — নিচে একটি ভাষা বেছে AI দিয়ে অনুবাদ তৈরি করুন।
ভাষা
প্রিমিয়াম ভাষা
AI-নির্মিত
অনুবাদ তৈরি হচ্ছে…
এই মুহূর্তে অনুবাদ তৈরি করা গেল না। আবার চেষ্টা করুন।