আজি শ্রাবণঘনগহন মোহে
Aji shrabanghanogahan mohe
প্রকৃতি
আজি
শ্রাবণঘনগহন মোহে গোপন তব চরণ
ফেলে
নিশার মতো
নীরব ওহে, সবার দিঠি
এড়ায়ে এলে॥
প্রভাত
আজি মুদেছে আঁখি, বাতাস বৃথা যেতেছে ডাকি,
নিলাজ নীল
আকাশ ঢাকি নিবিড় মেঘ কে দিল মেলে॥
কূজনহীন
কাননভূমি, দুয়ার দেওয়া সকল ঘরে–
একেলা
কোন্ পথিক তুমি পথিকহীন পথের ’পরে।
হে একা
সখা, হে প্রিয়তম, রয়েছে খোলা এ ঘর মম–
সমুখ দিয়ে
স্বপন-সম যেয়ো না মোরে হেলায় ঠেলে॥ প্রতিবর্ণীকরণ
Aaji shraabonghanogahon mohe gopan tabo charon phele Nishar moto, nirab ohey, sabar ditthi eraaye ele. Probhat aaji mudechhe aankhi, baatas britha jetechhe daaki, Nilajo nil aakash dhaaki nibiro megh ke dilo mele. Kujanohin kaanonobhumi, duwar dewa sakal ghare - Ekela kon pothiko tumi pothikohin pather pare. Hey eka sakha, hey priyotamo, roechhe khola e ghar mamo, Samukh diye swaponosamo jeyo ne more helay tthele.
আমার নোট
ব্যক্তিগত নোট আপনার প্ল্যানে নেই।সদস্য হোন →
এর জন্য উঁচু প্ল্যান দরকার — আরও মাসিক বাজানো ও এক্সপোর্ট, গাওয়ার স্বরলিপি এবং স্কেল, বাদ্যযন্ত্র, তাল ও লয় নিয়ন্ত্রণ পেতে আপগ্রেড করুন। সব প্ল্যান দেখুন → প্যাট্রিয়ন দিয়ে সাইন ইন করুন
ইউটিউবে
- পর্যায়
- প্রকৃতি · 94(প্রকৃতি)
- উপ-পর্যায়
- বোর্শ
- রাগ
- গৌড়-মল্হার
- তাল
- ঝম্পক
- ঘরানা
- হিন্দুস্তানি
- ঋতু
- বর্ষা
- সংকলন
- গীতাঞ্জলি
- প্রকাশিত
- প্রবাসী
- স্থান
- বোলপুর
- স্বরবিতান খণ্ড
- স্বরবিতান ১১ (কেতকী)
- স্বরলিপি
- দিনেন্দ্রনাথ ঠাকুর
দিনেন্দ্রনাথ ঠাকুর১৮৮২–১৯৩৫রবীন্দ্রনাথের পৌত্রপ্রতিম আত্মীয় ও রবীন্দ্রসংগীতের প্রধান স্বরলিপিকার; কবি তাঁকে বলতেন ‘সকল গানের ভাণ্ডারী’। শান্তিনিকেতনে সংগীত শেখাতেন।Photographer unknown, c. 1935 · Wikimedia Commons, public domain / সুরেন্দ্রনাথ বন্দোপাধ্যায়
সুরেন্দ্রনাথ বন্দোপাধ্যায়১৮৮৬–১৯৭২বিষ্ণুপুর ঘরানার সংগীতজ্ঞ, ‘সংগীতরত্নাকর’ উপাধিতে খ্যাত; রবীন্দ্রসংগীতের স্বরলিপিকার।Eastern Zonal Cultural Centre, from the documentary “The Vishnupur Gharana” · Wikimedia Commons, CC BY 3.0 / ভীমরাও শাস্ত্রী - রচনাকাল
- June 1909(আষাঢ় ১৩১৬)
ইংরেজি
In the deep shadows of the rainy July, with secret steps, thou walkest, silent as night, eluding all watchers. Today the morning has closed its eyes, heedless of the insistent calls of the loud east wind, and a thick veil has been drawn over the ever-wakeful blue sky. The woodlands have hushed their songs, and doors are all shut at every house. Thou art the solitary wayfarer in this deserted street. Oh my only friend, my best beloved, the gates are open in my house - do not pass by like a dream.
অনুবাদক রবীন্দ্রনাথ ঠাকুর
রবীন্দ্রনাথ ঠাকুর১৮৬১–১৯৪১কবি, সুরস্রষ্টা ও চিত্রকর; গীতবিতানের প্রতিটি গানের কথা ও সুর তাঁরই। ১৯১৩ সালে সাহিত্যে নোবেল পুরস্কার লাভ করেন।His first photograph, Calcutta · 1873 ? · 25 Portraits of Rabindranath Tagore (Visva-Bharati, Calcutta, 1951) উৎস
AI অনুবাদ
যন্ত্রে তৈরি — কাব্যিক সূক্ষ্মতা হারাতে পারে। উপরের মানব-অনুবাদই প্রামাণিক।
ভাষা
প্রিমিয়াম ভাষা
AI-নির্মিত
অনুবাদ তৈরি হচ্ছে…
এই মুহূর্তে অনুবাদ তৈরি করা গেল না। আবার চেষ্টা করুন।