আকাশে দুই হাতে প্রেম বিলায়
Akashe dui hate prem
পূজা
আকাশে দুই হাতে প্রেম বিলায় ও কে! সে সুধা ছড়িয়ে গেল লোকে লোকে॥ গাছেরা ভরে নিল সবুজ পাতায়, ধরণী ধরে নিল আপন মাথায়। ছেলেরা সকল গায়ে নিল মেখে, পাখিরা পাখায় পাখায় নিল এঁকে। ছেলেরা কুড়িয়ে নিল মায়ের বুকে, মায়েরা দেখে নিল ছেলের মুখে। সে যে ওই দুঃখশিখায় উঠল জ্বলে, সে যে ওই অশ্রুধারায় পড়ল গলে॥ সে যে ওই বিদীর্ণ বীর-হৃদয় হতে বহিল মরণরূপী জীবনস্রোতে। সে যে ওই ভাঙাগড়ার তালে তালে নেচে যায় দেশে দেশে কালে কালে॥
প্রতিবর্ণীকরণ
Aakashe dui haate prem bilaay o ke ! Se sudha chhoriye gelo loke loke. Gaachhera bhore nilo sabuj paatay, Dharoni dhore nilo aapon maathay. Chhelera sakal gaaye nilo mekhe, Paakhira paakhay paakhay nilo enke. Chhelera kuriye nilo maayer buke, Maayera dekhe nilo chheler mukhe. Se je oi dukkhoshikhay utthlo jwole, Se je oi oshrudhaaray porlo gole. Se je oi bidirno bir-hridoy hote Bohilo maronrupi jibansrote. Se je oi bhaangagarar taale taale Neche jaay deshe deshe kaale kaale.
আমার নোট
ব্যক্তিগত নোট আপনার প্ল্যানে নেই।সদস্য হোন →
এর জন্য উঁচু প্ল্যান দরকার — আরও মাসিক বাজানো ও এক্সপোর্ট, গাওয়ার স্বরলিপি এবং স্কেল, বাদ্যযন্ত্র, তাল ও লয় নিয়ন্ত্রণ পেতে আপগ্রেড করুন। সব প্ল্যান দেখুন → প্যাট্রিয়ন দিয়ে সাইন ইন করুন
ইউটিউবে
- পর্যায়
- পূজা · 358(পূজা)
- উপ-পর্যায়
- বিশ্ব
- তাল
- দাদরা
- সংকলন
- গীতিমাল্য
- স্থান
- রামগড়, হিমালয়
- স্বরবিতান খণ্ড
- স্বরবিতান ৬০
- স্বরলিপি
- শৈলজরঞ্জন মজুমদারশৈলজরঞ্জন মজুমদার১৯০০–১৯৯২বিশ্বভারতীর রসায়নের শিক্ষক থেকে রবীন্দ্রসংগীতের বরেণ্য প্রশিক্ষক; কবির শেষ পর্বের বহু গানের স্বরলিপিকার।
- রচনাকাল
- 21 May 1914(৭ জ্যৈষ্ঠ ১৩২১)
AI অনুবাদ
এখনও কোনো অনুবাদ নেই — নিচে একটি ভাষা বেছে AI দিয়ে অনুবাদ তৈরি করুন।
ভাষা
প্রিমিয়াম ভাষা
AI-নির্মিত
অনুবাদ তৈরি হচ্ছে…
এই মুহূর্তে অনুবাদ তৈরি করা গেল না। আবার চেষ্টা করুন।