আকাশে তোর তেমনি আছে ছুটি
Akashe tor temni achhe
বিচিত্র
আকাশে তোর তেমনি আছে ছুটি,
অলস যেন না রয় ডানা দুটি॥
ওরে পাখি, ঘন বনের তলে
বাসা তোরে ভুলিয়ে রাখে ছলে,
রাত্রি তোরে মিথ্যে করে বলে–
শিথিল কভু হবে না তার মুঠি॥
জানিস নে কি কিসের আশা চেয়ে
ঘুমের ঘোরে উঠিস গেয়ে গেয়ে।
জানিস নে কি ভোরের আঁধার-মাঝে
আলোর
আশা গভীর সুরে বাজে,
আলোর আশা গোপন রহে না
যে–
রুদ্ধ কুঁড়ির বাঁধন ফেলে টুটি॥ প্রতিবর্ণীকরণ
Aakashe tor temni aachhe chhuti, Alos jeno na roy daana duti. Ore paakhi, ghano boner tale Baasa tore bhuliye raakhe chhale, Raatri tore mithye kore bale - Shithil kobhu habe na taar mutthi. Jaanis ne ki kiser aasha cheye Ghumer ghore utthis geye geye. Jaanis ne ki bhorer aandhar maajhe Aalor aasha gobhir sure baaje, Aalor aasha gapon rahe na je - Ruddho knurir bnaadhon phele tuti.
ইন্টারেক্টিভ স্বরলিপি শীঘ্রই আসছে।
- পর্যায়
- বিচিত্র · 104(বিচিত্র)
- তাল
- Dadra-Khemta
- ঘরানা
- হিন্দুস্তনি
- স্থান
- বিএন্ন
- স্বরবিতান খণ্ড
- 13
- স্বরলিপি
- দিনেন্দ্রনাথ ঠাকুর
- রচনাকাল
- 6 November 1926(২০ কার্তিক ১৩৩৩)
ইংরেজি
Feel thy release in the air, o bird, Let not thy wings be timid. Yield not to the lure of the nest, To the enchantment of the night. Dost thou not feel the hidden hope That hums in thy dream when thou sleepest And in the expectant dark of the dawn The silent promise that reveals itself As it rends the veil from the face of the bud.
অনুবাদক রবিন্দ্রনথ তগোরে উৎস