আলোর অমল কমলখানি
Alor amol kamalkhani
প্রকৃতি
আলোর অমল কমলখানি কে ফুটালে,
নীল আকাশের ঘুম ছুটালে॥
আমার মনের
ভাব্নাগুলি বাহির হল পাখা তুলি,
ওই কমলের পথে তাদের সেই জুটালে॥
শরতবাণীর বীণা বাজে কমলদলে।
ললিত রাগের সুর ঝরে তাই শিউলিতলে।
তাই তো বাতাস বেড়ায়
মেতে কচি ধানের সবুজ ক্ষেতে,
বনের প্রাণে মর্মরানির ঢেউ উঠালে॥ প্রতিবর্ণীকরণ
Aalor amolo kamolokhaani ke phutale, Nil aakasher ghum chhutale. Aamar moner bhaabnaguli baahir holo paakha tuli, Oi kamoler pothe taader sei jutale. Sharotobaanir bina baaje kamolodale. Lolito raager sur jhare taai shiulitale. Taai to baatas beray mete kochi dhaaner sobuj khete, Boner praane mormorani dheu utthale.
আমার নোট
ব্যক্তিগত নোট আপনার প্ল্যানে নেই।সদস্য হোন →
ইন্টারেক্টিভ স্বরলিপি শীঘ্রই আসছে।
ইউটিউবে
- পর্যায়
- প্রকৃতি · 167(প্রকৃতি)
- উপ-পর্যায়
- শরত
- রাগ
- রামকেলি
- তাল
- দাদরা
- ঘরানা
- হিন্দুস্তানি
- ঋতু
- শরৎ
- সংকলন
- নটরাজ
- স্বরবিতান খণ্ড
- স্বরবিতান ২
- স্বরলিপি
- দিনেন্দ্রনাথ ঠাকুর
দিনেন্দ্রনাথ ঠাকুর১৮৮২–১৯৩৫রবীন্দ্রনাথের পৌত্রপ্রতিম আত্মীয় ও রবীন্দ্রসংগীতের প্রধান স্বরলিপিকার; কবি তাঁকে বলতেন ‘সকল গানের ভাণ্ডারী’। শান্তিনিকেতনে সংগীত শেখাতেন।Photographer unknown, c. 1935 · Wikimedia Commons, public domain - রচনাকাল
- 28 February 1927(১৬ ফাল্গুন ১৩৩৩)
AI অনুবাদ
এখনও কোনো অনুবাদ নেই — নিচে একটি ভাষা বেছে AI দিয়ে অনুবাদ তৈরি করুন।
ভাষা
প্রিমিয়াম ভাষা
AI-নির্মিত
অনুবাদ তৈরি হচ্ছে…
এই মুহূর্তে অনুবাদ তৈরি করা গেল না। আবার চেষ্টা করুন।