আমার ভাঙা পথের রাঙা ধুলায়
Amar bhanga pother ranga
পূজা
৫৭৩
আমার ভাঙা পথের রাঙা
ধুলায় পড়েছে কার পায়ের চিহ্ন!
তারি গলার
মালা হতে পাপড়ি হোথা লুটায় ছিন্ন॥
এল যখন
সাড়াটি নাই, গেল চলে জানালো তাই–
এমন ক’রে
আমারে হায় কে বা কাঁদায় সে জন ভিন্ন॥
তখন তরুণ ছিল অরুণ
আলো, পথটি ছিল কুসুমকীর্ণ।
বসন্ত যে রঙিন বেশে ধরায় সে দিন অবতীর্ণ।
সে দিন খবর
মিলল না যে, রইনু বসে ঘরের মাঝে–
আজকে পথে বাহির হব বহি আমার জীবন জীর্ণ॥ প্রতিবর্ণীকরণ
Aamar bhaanga pather raanga dhulay porechhe kaar paayer chinho ! Taari galar maala hote paapri hotha lutay chhino. Elo jakhon saarati naai, gelo chole jaanalo taai - Emon kore aamare haay ke ba knaaday se jan bhinno. Takhon torun chilo orun aalo, pothti chhilo kusumokirno. Basonto je rongin beshe dharay sedin abotirno. Se din khabor millo na je, roinu bose ghorer maajhe - Aajke pathe baahir habo bohi aamar jiban jirno.
আমার নোট
ব্যক্তিগত নোট আপনার প্ল্যানে নেই।সদস্য হোন →
এর জন্য উঁচু প্ল্যান দরকার — আরও মাসিক বাজানো ও এক্সপোর্ট, গাওয়ার স্বরলিপি এবং স্কেল, বাদ্যযন্ত্র, তাল ও লয় নিয়ন্ত্রণ পেতে আপগ্রেড করুন। সব প্ল্যান দেখুন → প্যাট্রিয়ন দিয়ে সাইন ইন করুন
ইউটিউবে
- পর্যায়
- পূজা · 573(পূজা)
- উপ-পর্যায়
- পোথ
- রাগ
- বেহাগ
- তাল
- দাদরা
- ঘরানা
- হিন্দুস্তনি
- সংকলন
- গীতিমল্য
- স্থান
- কুস্তিঅ
- স্বরবিতান খণ্ড
- 39
- স্বরলিপি
- দিনেন্দ্রনাথ ঠাকুর
- রচনাকাল
- 27 February 1914(১৫ ফাল্গুন ১৩২০)
AI অনুবাদ
এখনও কোনো অনুবাদ নেই — নিচে একটি ভাষা বেছে AI দিয়ে অনুবাদ তৈরি করুন।
ভাষা
প্রিমিয়াম ভাষা
AI-নির্মিত
অনুবাদ তৈরি হচ্ছে…
এই মুহূর্তে অনুবাদ তৈরি করা গেল না। আবার চেষ্টা করুন।
এই গানে কোনো ভুল চোখে পড়েছে?