আমার ঢালা গানের ধারা
Amar dhala ganer dhara
পূজা
আমার ঢালা গানের ধারা সেই তো তুমি পিয়েছিলে,
আমার গাঁথা স্বপন-মালা কখন চেয়ে নিয়েছিলে॥
মন যবে মোর দূরে দূরে
ফিরেছিল আকাশ ঘুরে
তখন আমার ব্যথার সুরে
আভাস দিয়ে গিয়েছিলে॥
যবে বিদায় নিয়ে যাব চলে
মিলন-পালা সাঙ্গ হলে
শরৎ-আলোয় বাদল-মেঘে
এই কথাটি রইবে লেগে–
এই শ্যামলে এই নীলিমায়
আমায় দেখা দিয়েছিলে॥ প্রতিবর্ণীকরণ
Aamar dhaala gaaner dhaara sei to tumi piyechhile, Aamar gnaatha swapono-maala kakhon cheye niyechhile. Mon jobe mor dure dure Phirechhilo aakash ghure Takhon aamar byathar sure Aabhas diye giyechhilo. Jobe biday niye jaabo chole Milan-paala sango hole Sharot-aaloy baadol-meghe Ei kathati roibe lege - Ei shyamale ei nilimay Aamay dekha diyechhile.
ইন্টারেক্টিভ স্বরলিপি শীঘ্রই আসছে।
- পর্যায়
- পূজা · 32(পূজা)
- উপ-পর্যায়
- গান
- রাগ
- পিলু
- তাল
- সস্থি
- ঘরানা
- হিন্দুস্তনি
- প্রকাশিত
- প্রোবহিনি
- স্বরবিতান খণ্ড
- 3
- স্বরলিপি
- দিনেন্দ্রনাথ ঠাকুর
- রচনাকাল
- 1925(১৩৩২)
ইংরেজি
You have drunk the draught of songs That i poured for you, And accepted the garland of my woven dreams. My heart straying in the wilderness Was ever touched by the pain that was your own touch. When my days are done, my leave-taking hushed In a final silence, My voice will linger in the autumn light And rain-laden clouds With the message that we had met.
অনুবাদক রবিন্দ্রনথ তগোরে উৎস