আমার দিন ফুরাল ব্যাকুল বাদলসাঁঝে
Amar din phuralo
প্রকৃতি
আমার
দিন ফুরাল ব্যাকুল বাদলসাঁঝে
গহন মেঘের নিবিড় ধারার মাঝে॥
বনের ছায়ায় জল ছলছল
সুরে
হৃদয় আমার কানায়
কানায় পূরে।
খনে খনে ওই গুরুগুরু
তালে তালে
গগনে গগনে
গভীর মৃদঙ বাজে॥
কোন্ দূরের মানুষ যেন এল আজ কাছে,
তিমির-আড়ালে নীরবে দাঁড়ায়ে আছে।
বুকে দোলে তার
বিরহব্যথার মালা
গোপন-মিলন-অমৃতগন্ধ-ঢালা।
মনে হয় তার চরণের
ধ্বনি জানি –
হার মানি তার অজানা জনের সাজে॥ প্রতিবর্ণীকরণ
Aamar din phuralo byakulo baadolosnaajhe Gahono meghero nibiro dhaarar maajhe. Boner chhaayay jalochhalochhalo sure Hriday aamar kaanay kaanay pure. Khane khane oi guru guru taale taale Gagone gagone gobhir mridango baaje. Kon durer maanus jeno elo aaj kaachhe, Timiro aarale nirabe dnaaraye aachhe. Buke dole taar birahobyathar maala Gopano milano aamritogandho dhaala. Mone hoy taar charoner dhwoni jaani - Haar maani taar ajana joner saaje.
আমার নোট
ব্যক্তিগত নোট আপনার প্ল্যানে নেই।সদস্য হোন →
এর জন্য উঁচু প্ল্যান দরকার — আরও মাসিক বাজানো ও এক্সপোর্ট, গাওয়ার স্বরলিপি এবং স্কেল, বাদ্যযন্ত্র, তাল ও লয় নিয়ন্ত্রণ পেতে আপগ্রেড করুন। সব প্ল্যান দেখুন → প্যাট্রিয়ন দিয়ে সাইন ইন করুন
ইউটিউবে
- পর্যায়
- প্রকৃতি · 36(প্রকৃতি)
- উপ-পর্যায়
- বোর্শ
- রাগ
- Desh-Malhar
- তাল
- দাদরা
- ঘরানা
- হিন্দুস্তনি
- ঋতু
- বর্ষা
- স্বরবিতান খণ্ড
- 33 (Kabyageeti)
- স্বরলিপি
- দিনেন্দ্রনাথ ঠাকুর
- রচনাকাল
- 1920(১৩২৭)
AI অনুবাদ
এখনও কোনো অনুবাদ নেই — নিচে একটি ভাষা বেছে AI দিয়ে অনুবাদ তৈরি করুন।
ভাষা
প্রিমিয়াম ভাষা
AI-নির্মিত
অনুবাদ তৈরি হচ্ছে…
এই মুহূর্তে অনুবাদ তৈরি করা গেল না। আবার চেষ্টা করুন।
এই গানে কোনো ভুল চোখে পড়েছে?