গীতবিতান ভালো লাগছে? আর্কাইভকে সমর্থন করুন ও সদস্য সুবিধা আনলক করুন। সদস্য হোন → গান / প্রেম
আমার এ পথ তোমার পথের থেকে
Amar e poth tomar pother
প্রেম
আমার এ পথ তোমার পথের
থেকে অনেক দূরে গেছে বেঁকে॥
আমার ফুলে আর কি কবে তোমার মালা গাঁথা হবে,
তোমার বাঁশি দূরের হাওয়ায় কেঁদে বাজে কারে ডেকে॥
শ্রান্তি লাগে পায়ে
পায়ে বসি পথের তরুছায়ে।
সাথিহারার গোপন ব্যথা বলব যারে সেজন কোথা–
পথিকরা যায় আপন-মনে, আমারে যায় পিছে রেখে॥ প্রতিবর্ণীকরণ
Aamar e path tomar pather theke anek dure gechhe bneke.
Aamar phule aar ki kabe tomar maala gnaatha habe,
Tomar bnaashi durer haaway knede baaje kaare deke.
Shraanti laage paaye paaye bosi pather toruchhaaye.
Saathihaarar gopan byatha bolbo jaare sejan kotha -
Pothikra jaay aapon-mone, aamare jaay pichhe rekhe.
এর জন্য উঁচু প্ল্যান দরকার — আরও মাসিক বাজানো ও এক্সপোর্ট, গাওয়ার স্বরলিপি এবং স্কেল, বাদ্যযন্ত্র, তাল ও লয় নিয়ন্ত্রণ পেতে আপগ্রেড করুন। সব প্ল্যান দেখুন → প্যাট্রিয়ন দিয়ে সাইন ইন করুন - প্রকাশিত
- শন্তিনিকেতন পত্রিক
- স্বরলিপি
- অনাদিকুমার দস্তিদার
AI অনুবাদ
এখনও কোনো অনুবাদ নেই — নিচে একটি ভাষা বেছে AI দিয়ে অনুবাদ তৈরি করুন।
ভাষা
প্রিমিয়াম ভাষা
সদস্য হোন →
AI-নির্মিত
অনুবাদ তৈরি হচ্ছে…
এই মুহূর্তে অনুবাদ তৈরি করা গেল না। আবার চেষ্টা করুন।
এই গানে কোনো ভুল চোখে পড়েছে?
এর জন্য উঁচু প্ল্যান দরকার — আরও মাসিক বাজানো, ক্রস-অ্যালবাম শাফল, ডাউনলোড ও কাস্টিং পেতে আপগ্রেড করুন। সদস্য হোন →