আমার লতার প্রথম মুকুল চেয়ে
Amar latar pratham mukul
প্রেম
আমার লতার প্রথম মুকুল চেয়ে আছে মোর পানে,
শুধায় আমারে ‘এসেছি এ কোনখানে’॥
এসেছ
আমার জীবনলীলার রঙ্গে,
এসেছ আমার তরল ভাবের ভঙ্গে,
এসেছ আমার স্বরতরঙ্গ-গানে॥
আমার লতার প্রথম মুকুল প্রভাত-আলোক-মাঝে
শুধায় আমারে ‘এসেছি এ কোন্ কাজে’।
টুটিতে গ্রন্থি কাজের জটিল বন্ধে,
বিবশ চিত্ত ভরিতে অলস গন্ধে,
বাজাতে বাঁশরি প্রেমাতুর দুনয়ানে॥ প্রতিবর্ণীকরণ
Aamar latar prothom mukul cheye aachhe mor paane, Sudhay aamare 'Esechhi e konkhaane'. Esechho aamar jibanolilar range, Esechho aamar tarolo bhaaber bhange, Esechho aamar swarotarongo-gaane. Aamar latar prothom mukul probhat-aalok-maajhe Sudhaay aamare 'Esechhi e kon kaaje'. Tutite gronthi kaajer jotilo bandhe, Bibasho chitto bhorite alos gandhe, Baajate bnaashori prematur dunoyaane.
আমার নোট
ব্যক্তিগত নোট আপনার প্ল্যানে নেই।সদস্য হোন →
এর জন্য উঁচু প্ল্যান দরকার — আরও মাসিক বাজানো ও এক্সপোর্ট, গাওয়ার স্বরলিপি এবং স্কেল, বাদ্যযন্ত্র, তাল ও লয় নিয়ন্ত্রণ পেতে আপগ্রেড করুন। সব প্ল্যান দেখুন → প্যাট্রিয়ন দিয়ে সাইন ইন করুন
ইউটিউবে
- পর্যায়
- প্রেম · 135(প্রেম)
- উপ-পর্যায়
- প্রেম্-বোইচিত্র
- তাল
- দাদরা
- ঘরানা
- হিন্দুস্তানি
- প্রকাশিত
- প্রবাসী
- স্বরবিতান খণ্ড
- স্বরবিতান ৫
- স্বরলিপি
- দিনেন্দ্রনাথ ঠাকুর
দিনেন্দ্রনাথ ঠাকুর১৮৮২–১৯৩৫রবীন্দ্রনাথের পৌত্রপ্রতিম আত্মীয় ও রবীন্দ্রসংগীতের প্রধান স্বরলিপিকার; কবি তাঁকে বলতেন ‘সকল গানের ভাণ্ডারী’। শান্তিনিকেতনে সংগীত শেখাতেন।Photographer unknown, c. 1935 · Wikimedia Commons, public domain - রচনাকাল
- 31 March 1926(১৭ চৈত্র ১৩৩২)
AI অনুবাদ
এখনও কোনো অনুবাদ নেই — নিচে একটি ভাষা বেছে AI দিয়ে অনুবাদ তৈরি করুন।
ভাষা
প্রিমিয়াম ভাষা
AI-নির্মিত
অনুবাদ তৈরি হচ্ছে…
এই মুহূর্তে অনুবাদ তৈরি করা গেল না। আবার চেষ্টা করুন।