আমার মাঝে তোমারি মায়া
Amar majhe tomari maya
পূজা
আমার মাঝে তোমারি মায়া জাগালে তুমি কবি। আপন-মনে আমারি পটে আঁকো মানস ছবি॥ তাপস তুমি ধেয়ানে তব কী দেখ মোরে কেমনে কব, আপন-মনে মেঘস্বপন আপনি রচ রবি। তোমার জটে আমি তোমারি ভাবের জাহ্নবী। তোমারি সোনা বোঝাই হল, আমি তো তার ভেলা– নিজেরে তুমি ভোলাবে ব'লে আমারে নিয়ে খেলা। কণ্ঠে মম কী কথা শোন অর্থ আমি বুঝি না কোনো, বীণাতে মোর কাঁদিয়া ওঠে তোমারি ভৈরবী। মুকুল মম সুবাসে তব গোপনে সৌরভী॥
প্রতিবর্ণীকরণ
Aamar maajhe tomari maaya jaagale tumi kobi. Aapano-mone aamari pate aanko maanoso chhobi. Taapaso tumi dheyane tabo ki dhekho more kemone kabo, Aapan-mone meghoswapono aaponi racho robi . Tomaro jate aami tomari bhaaber jaanhobi. Tomari sona bojhai holo, aami to taar bhela - Nijere tumi bholabe bole aamare niye khela. Kantthe momo ki katha shono artho aami bujhi na kono, Binate mor knaadia otthe tomari bhoirabi. Mukulo mamo subashe tabo gopane sourabhi.
আমার নোট
ব্যক্তিগত নোট আপনার প্ল্যানে নেই।সদস্য হোন →
এর জন্য উঁচু প্ল্যান দরকার — আরও মাসিক বাজানো ও এক্সপোর্ট, গাওয়ার স্বরলিপি এবং স্কেল, বাদ্যযন্ত্র, তাল ও লয় নিয়ন্ত্রণ পেতে আপগ্রেড করুন। সব প্ল্যান দেখুন → প্যাট্রিয়ন দিয়ে সাইন ইন করুন
ইউটিউবে
- পর্যায়
- পূজা · 71(পূজা)
- উপ-পর্যায়
- বোন্ধু
- রাগ
- ভৈরবী
- তাল
- দাদরা
- ঘরানা
- হিন্দুস্তানি
- স্বরবিতান খণ্ড
- স্বরবিতান ৩১
- স্বরলিপি
- দিনেন্দ্রনাথ ঠাকুর
দিনেন্দ্রনাথ ঠাকুর১৮৮২–১৯৩৫রবীন্দ্রনাথের পৌত্রপ্রতিম আত্মীয় ও রবীন্দ্রসংগীতের প্রধান স্বরলিপিকার; কবি তাঁকে বলতেন ‘সকল গানের ভাণ্ডারী’। শান্তিনিকেতনে সংগীত শেখাতেন।Photographer unknown, c. 1935 · Wikimedia Commons, public domain - রচনাকাল
- 1929(১৩৩৬)
AI অনুবাদ
এখনও কোনো অনুবাদ নেই — নিচে একটি ভাষা বেছে AI দিয়ে অনুবাদ তৈরি করুন।
ভাষা
প্রিমিয়াম ভাষা
AI-নির্মিত
অনুবাদ তৈরি হচ্ছে…
এই মুহূর্তে অনুবাদ তৈরি করা গেল না। আবার চেষ্টা করুন।