আমার মুক্তি আলোয় আলোয়
Amar mukti aloy aloy
পূজা
৩৩৯ আমার মুক্তি আলোয় আলোয় এই আকাশে, আমার মুক্তি ধুলায় ধুলায় ঘাসে ঘাসে॥ দেহমনের সুদূর পারে হারিয়ে ফেলি আপনারে, গানের সুরে আমার মুক্তি ঊর্ধ্বে ভাসে॥ আমার মুক্তি সর্বজনের মনের মাঝে, দুঃখবিপদ-তুচ্ছ-করা কঠিন কাজে। বিশ্বধাতার যজ্ঞশালা, আত্মহোমের বহ্নি জ্বালা– জীবন যেন দিই আহুতি মুক্তি-আশে॥
প্রতিবর্ণীকরণ
Aamar mukti aaloy aaloy ei aakashe, Aamar mukti dhulay dhulay ghaase ghaase. Dehomoner sudur paare haariye pheli aaponare, Gaaner sure aamar mukti urdhe bhaase. Aamar mukti sarbojaner moner maajhe, Dukkhobipad-tuchchho-kara kotthin kaaje. Bishwodhaatar jogyoshaala atmohomer bonhi jwaala - Jiban jeno diyi aahuti mukti-aashe.
আমার নোট
ব্যক্তিগত নোট আপনার প্ল্যানে নেই।সদস্য হোন →
এর জন্য উঁচু প্ল্যান দরকার — আরও মাসিক বাজানো ও এক্সপোর্ট, গাওয়ার স্বরলিপি এবং স্কেল, বাদ্যযন্ত্র, তাল ও লয় নিয়ন্ত্রণ পেতে আপগ্রেড করুন। সব প্ল্যান দেখুন → প্যাট্রিয়ন দিয়ে সাইন ইন করুন
ইউটিউবে
- পর্যায়
- পূজা · 339(পূজা)
- উপ-পর্যায়
- বিশ্ব
- রাগ
- মিশ্র-কেদারা
- তাল
- তেওরা
- ঘরানা
- হিন্দুস্তানি
- স্থান
- ন্যুরনবার্গ
- স্বরবিতান খণ্ড
- স্বরবিতান ৫
- স্বরলিপি
- দিনেন্দ্রনাথ ঠাকুর
দিনেন্দ্রনাথ ঠাকুর১৮৮২–১৯৩৫রবীন্দ্রনাথের পৌত্রপ্রতিম আত্মীয় ও রবীন্দ্রসংগীতের প্রধান স্বরলিপিকার; কবি তাঁকে বলতেন ‘সকল গানের ভাণ্ডারী’। শান্তিনিকেতনে সংগীত শেখাতেন।Photographer unknown, c. 1935 · Wikimedia Commons, public domain - রচনাকাল
- 1926(১৩৩৩)
AI অনুবাদ
এখনও কোনো অনুবাদ নেই — নিচে একটি ভাষা বেছে AI দিয়ে অনুবাদ তৈরি করুন।
ভাষা
প্রিমিয়াম ভাষা
AI-নির্মিত
অনুবাদ তৈরি হচ্ছে…
এই মুহূর্তে অনুবাদ তৈরি করা গেল না। আবার চেষ্টা করুন।