আমার নাইবা হল পারে যাওয়া
Amar naiba holo pare
বিচিত্র
আমার নাইবা হল পারে যাওয়া।
যে হাওয়াতে চলত তরী
অঙ্গেতে সেই লাগাই হাওয়া॥
নেই যদি বা জমল পাড়ি ঘাট আছে তো
বসতে পারি।
আমার আশার তরী ডুবল
যদি দেখব তোদের তরী-বাওয়া॥
হাতের কাছে কোলের
কাছে যা আছে সেই অনেক আছে।
আমার সারা
দিনের এই কি রে কাজ– ওপার-পানে কেঁদে চাওয়া।
কম কিছু মোর থাকে হেথা পুরিয়ে নেব প্রাণ দিয়ে তা।
আমার
সেইখানেতে কল্পলতা যেখানে মোর দাবি-দাওয়া॥ প্রতিবর্ণীকরণ
Aamar naiba holo paare jaawa. Je haawate cholto tori angete sei laagai haawa. Nei jodi ba jomlo paari ghaat aachhe to boste paari. Aamar aashar tori dublo jodi dekhbo toder tori-baawa. Haater kaachhe koler kaachhe ja aachhe sei anek aachhe. Aamar saara diner ei ki re kaaj - opaar paane knede chaawa. Kom kichhu mor thaake hetha puriye nebo praan diye ta. Aamar seikhanetei kalpolata jekhane mor daabi-daawa.
আমার নোট
ব্যক্তিগত নোট আপনার প্ল্যানে নেই।সদস্য হোন →
এর জন্য উঁচু প্ল্যান দরকার — আরও মাসিক বাজানো ও এক্সপোর্ট, গাওয়ার স্বরলিপি এবং স্কেল, বাদ্যযন্ত্র, তাল ও লয় নিয়ন্ত্রণ পেতে আপগ্রেড করুন। সব প্ল্যান দেখুন → প্যাট্রিয়ন দিয়ে সাইন ইন করুন
ইউটিউবে
- পর্যায়
- বিচিত্র · 12(বিচিত্র)
- রাগ
- বাউল-সুর
- তাল
- দাদরা
- সংকলন
- খেয়া
- স্থান
- গিরিডি
- স্বরবিতান খণ্ড
- স্বরবিতান ১০
- স্বরলিপি
- ইন্দিরা দেবী চৌধুরানী
ইন্দিরা দেবী চৌধুরানী১৮৭৩–১৯৬০রবীন্দ্রনাথের ভ্রাতুষ্পুত্রী — পণ্ডিত, অনুবাদক ও সংগীতজ্ঞ; বহু রবীন্দ্রসংগীতের স্বরলিপি তাঁরই করা।Photographer unknown, c. 1890 · Wikimedia Commons, public domain - রচনাকাল
- 12 September 1905(২৭ ভাদ্র ১৩১২)
AI অনুবাদ
এখনও কোনো অনুবাদ নেই — নিচে একটি ভাষা বেছে AI দিয়ে অনুবাদ তৈরি করুন।
ভাষা
প্রিমিয়াম ভাষা
AI-নির্মিত
অনুবাদ তৈরি হচ্ছে…
এই মুহূর্তে অনুবাদ তৈরি করা গেল না। আবার চেষ্টা করুন।