আমার সকল দুখের প্রদীপ জ্বেলে
Amar sakol dukher pradip
পূজা
২০১
আমার সকল দুখের প্রদীপ জ্বেলে দিবস গেলে করব নিবেদন–
আমার ব্যথার পূজা হয় নি সমাপন॥
যখন বেলা-শেষের ছায়ায় পাখিরা যায় আপন কুলায়-মাঝে,
সন্ধ্যাপূজার ঘন্টা যখন বাজে,
তখন আপন শেষ শিখাটি জ্বালবে এ জীবন–
আমার ব্যথার পূজা হবে সমাপন॥
অনেক দিনের অনেক কথা, ব্যাকুলতা, বাঁধা বেদন-ডোরে,
মনের মাঝে উঠেছে আজ ভ’রে।
যখন পূজার হোমানলে উঠবে জ্বলে একে একে তারা,
আকাশ-পানে ছুটবে বাঁধন-হারা,
অস্তরবির ছবির সাথে মিলবে আয়োজন–
আমার ব্যথার পূজা হবে সমাপন॥ প্রতিবর্ণীকরণ
Aamar sakol dukher prodip jwele dibos gele korbo nibedon - Aamar byathar puja hoy ni samapan. Jokhon bela-sesher chhaayay paakhira jaay aapon kulay-maajhe, Sondha pujar ghanta jakhon baaje, Taokhon aapon shesh shikhati jwaalbe e jibon - Aamar byathar puja hobe samapan. Anek diner anek katha, byakulota, bnaadha bedano-dore, Moner maajhe utthechhe aaj bhore. Jakhon pujar homanole utthbe jwole eke eke taara, Aakash-paane chutbe bnaadhon-haara, Astorobir chhobir saathe milbe aayojan - Aamar byathar puja hoy ni samapan.
আমার নোট
ব্যক্তিগত নোট আপনার প্ল্যানে নেই।সদস্য হোন →
এর জন্য উঁচু প্ল্যান দরকার — আরও মাসিক বাজানো ও এক্সপোর্ট, গাওয়ার স্বরলিপি এবং স্কেল, বাদ্যযন্ত্র, তাল ও লয় নিয়ন্ত্রণ পেতে আপগ্রেড করুন। সব প্ল্যান দেখুন → প্যাট্রিয়ন দিয়ে সাইন ইন করুন
ইউটিউবে
- পর্যায়
- পূজা · 201(পূজা)
- উপ-পর্যায়
- দুক্খ
- তাল
- কাহারবা
- স্বরবিতান খণ্ড
- 16 (Geetapanchashika)
- স্বরলিপি
- দিনেন্দ্রনাথ ঠাকুর
- রচনাকাল
- 1918(১৩২৫)
AI অনুবাদ
এখনও কোনো অনুবাদ নেই — নিচে একটি ভাষা বেছে AI দিয়ে অনুবাদ তৈরি করুন।
ভাষা
প্রিমিয়াম ভাষা
AI-নির্মিত
অনুবাদ তৈরি হচ্ছে…
এই মুহূর্তে অনুবাদ তৈরি করা গেল না। আবার চেষ্টা করুন।
এই গানে কোনো ভুল চোখে পড়েছে?