আমায় ভুলতে দিতে নাইকো তোমার ভয়
Amay bhulte dite naiko
পূজা
২৯২
আমায় ভুলতে দিতে নাইকো তোমার ভয়।
আমার ভোলার আছে অন্ত, তোমার প্রেমের তো নাই ক্ষয়॥
দূরে গিয়েবাড়াই যে ঘুর, সে দূর শুধু আমারি দূর–
তোমার কাছে দূর কভু দূর নয়॥
আমার প্রাণের কুঁড়ি পাপড়ি নাহি খোলে,
তোমার বসন্তবায় নাই কি গো তাই বলে!
এই খেলাতে আমার সনে হার মানো যে ক্ষণে ক্ষণে–
হারের মাঝে আছে তোমার জয়॥ প্রতিবর্ণীকরণ
Aamay bhulte dite naaiko tomar bhoy Aamar bholar aachhe anto, tomar premer to naai khoy. Dure giye baarai je ghur, se dur shudhu aamari dur - Tomar kaachhe dur kobhu dur noy. Aamar praaner knuri paapri naahi khole, Tomar basontobaay naai ki go taai bole ! Ei khelate aamar sane haar maano je khane khane - Haarer maajhe aachhe tomar joy.
আমার নোট
ব্যক্তিগত নোট আপনার প্ল্যানে নেই।সদস্য হোন →
এর জন্য উঁচু প্ল্যান দরকার — আরও মাসিক বাজানো ও এক্সপোর্ট, গাওয়ার স্বরলিপি এবং স্কেল, বাদ্যযন্ত্র, তাল ও লয় নিয়ন্ত্রণ পেতে আপগ্রেড করুন। সব প্ল্যান দেখুন → প্যাট্রিয়ন দিয়ে সাইন ইন করুন
ইউটিউবে
- পর্যায়
- পূজা · 292(পূজা)
- উপ-পর্যায়
- নিহ্শন্শয
- রাগ
- ভৈরবী-বাউল
- তাল
- দাদরা
- ঘরানা
- হিন্দুস্তানি
- সংকলন
- গীতিমাল্য
- স্থান
- শান্তিনিকেতন
- স্বরবিতান খণ্ড
- স্বরবিতান ৩৯
- স্বরলিপি
- দিনেন্দ্রনাথ ঠাকুর
দিনেন্দ্রনাথ ঠাকুর১৮৮২–১৯৩৫রবীন্দ্রনাথের পৌত্রপ্রতিম আত্মীয় ও রবীন্দ্রসংগীতের প্রধান স্বরলিপিকার; কবি তাঁকে বলতেন ‘সকল গানের ভাণ্ডারী’। শান্তিনিকেতনে সংগীত শেখাতেন।Photographer unknown, c. 1935 · Wikimedia Commons, public domain - রচনাকাল
- 13 March 1914(২৯ ফাল্গুন ১৩২০)
AI অনুবাদ
এখনও কোনো অনুবাদ নেই — নিচে একটি ভাষা বেছে AI দিয়ে অনুবাদ তৈরি করুন।
ভাষা
প্রিমিয়াম ভাষা
AI-নির্মিত
অনুবাদ তৈরি হচ্ছে…
এই মুহূর্তে অনুবাদ তৈরি করা গেল না। আবার চেষ্টা করুন।