আমায় বোলো না গাহিতে বোলো না
Amay bolo na gahite
স্বদেশ
আমায় বোলো না গাহিতে বোলো না।
এ কি শুধু হাসি খেলা, প্রমোদের
মেলা, শুধু মিছেকথা ছলনা ?।
এ যে নয়নের জল, হতাশের শ্বাস, কলঙ্কের
কথা, দরিদ্রের আশ,
এ যে বুক-ফাটা দুখে গুমরিছে
বুকে গভীর মরমবেদনা।
এ কি শুধু হাসি খেলা, প্রমোদের
মেলা, শুধু মিছেকথা ছলনা।
এসেছি কি হেথা যশের কাঙালি কথা গেঁথে গেঁথে নিতে
করতালি—
মিছে কথা কয়ে, মিছে
যশ লয়ে, মিছে কাজে নিশিযাপনা!
কে জাগিবে আজ, কে করিবে কাজ, কে ঘুচাতে চাহে জননীর
লাজ—
কাতরে কাঁদিবে, মায়ের
পায়ে দিবে সকল প্রাণের কামনা?
এ কি শুধু
হাসি খেলা, প্রমোদের মেলা, শুধু মিছেকথা ছলনা?। প্রতিবর্ণীকরণ
Aamay bolo na gaahite bolo na. Eki shudhu haasi khela, promodero mela, shudhu michhekatha chhalona ? E je nayonero jal, hatashero shwaas, kalonker katha, daridrer aash, E je buk- phaata dukhe gumorichhe buke gobhiro maramobedona. Eki shudhu haasi khela, promodero mela, shudhu michhekatha chhalona ?. Esechhi ki heta jashero kaangali katha gnethe gnethe nite karotali - Michhe katha koye, miche jash loye, michhe kaaje nishijaapon ! Ke jaagibe aaj, ke koribe kaaj, ke ghuchhate chaahe janonir laaj - Kaatore knaadibe, maayer paaye dibe sakol praanero kaamona ? E ki shudhu haasi khela, promodero mela, shudhu michhekatha chhalona ?
আমার নোট
ব্যক্তিগত নোট আপনার প্ল্যানে নেই।সদস্য হোন →
এর জন্য উঁচু প্ল্যান দরকার — আরও মাসিক বাজানো ও এক্সপোর্ট, গাওয়ার স্বরলিপি এবং স্কেল, বাদ্যযন্ত্র, তাল ও লয় নিয়ন্ত্রণ পেতে আপগ্রেড করুন। সব প্ল্যান দেখুন → প্যাট্রিয়ন দিয়ে সাইন ইন করুন
ইউটিউবে
- পর্যায়
- স্বদেশ · 22(স্বদেশ)
- রাগ
- কাফি
- তাল
- একতাল
- ঘরানা
- হিন্দুস্তানি
- সংকলন
- গানের বহি
- স্বরবিতান খণ্ড
- স্বরবিতান ৪৭
- স্বরলিপি
- ইন্দিরা দেবী চৌধুরানী
ইন্দিরা দেবী চৌধুরানী১৮৭৩–১৯৬০রবীন্দ্রনাথের ভ্রাতুষ্পুত্রী — পণ্ডিত, অনুবাদক ও সংগীতজ্ঞ; বহু রবীন্দ্রসংগীতের স্বরলিপি তাঁরই করা।Photographer unknown, c. 1890 · Wikimedia Commons, public domain / সরলা দেবী
সরলা দেবী১৮৭২–১৯৪৫স্বর্ণকুমারী দেবীর কন্যা, রবীন্দ্রনাথের ভাগ্নী — সংগীতজ্ঞ, শিক্ষাব্রতী ও স্বদেশি আন্দোলনের কর্মী; ১৯১০ সালে ভারত স্ত্রী মহামণ্ডল প্রতিষ্ঠা করেন।Photographer unknown · Wikimedia Commons, public domain - রচনাকাল
- 1886(১২৯৩)
AI অনুবাদ
এখনও কোনো অনুবাদ নেই — নিচে একটি ভাষা বেছে AI দিয়ে অনুবাদ তৈরি করুন।
ভাষা
প্রিমিয়াম ভাষা
AI-নির্মিত
অনুবাদ তৈরি হচ্ছে…
এই মুহূর্তে অনুবাদ তৈরি করা গেল না। আবার চেষ্টা করুন।