আমি ভয় করব না ভয় করব না
Ami bhoy korbo na
স্বদেশ
আমি ভয় করব না ভয় করব না।
দু
বেলা মরার আগে মরব না, ভাই, মরব না॥
তরীখানা বাইতে গেলে মাঝে মাঝে
তুফান মেলে–
তাই ব’লে হাল ছেড়ে দিয়ে ধরব
না, কান্নাকাটি ধরব না॥
শক্ত যা তাই সাধতে
হবে, মাথা তুলে রইব ভবে–
সহজ পথে চলব ভেবে পড়ব
না, পাঁকের ’পরে পড়ব না॥
ধর্ম আমার মাথায় রেখে
চলব সিধে রাস্তা দেখে–
বিপদ যদি এসে পড়ে সরব
না, ঘরের কোণে সরব না॥ প্রতিবর্ণীকরণ
Aami bhoy korbo na bhoy korbo na. Du bela marar aage morbo na bhaai, morbo na. Torikhana baaite gele maajhe maajhe tuphan mele - Taai bole haal chhere diye dhorbo na, kaannakaati dhorbo na. Shakto ja taai saadhthe habe maatha tule roibo bhobe - Sahoj pathe cholbo bhebe porbo na, pnaaker pare porbo na. Dharmo aamar maathay rekhe cholbo sidhe raasta dekhe - Bipad jodi ese pare sorbo na, gharer kone sorbo na.
আমার নোট
ব্যক্তিগত নোট আপনার প্ল্যানে নেই।সদস্য হোন →
এর জন্য উঁচু প্ল্যান দরকার — আরও মাসিক বাজানো ও এক্সপোর্ট, গাওয়ার স্বরলিপি এবং স্কেল, বাদ্যযন্ত্র, তাল ও লয় নিয়ন্ত্রণ পেতে আপগ্রেড করুন। সব প্ল্যান দেখুন → প্যাট্রিয়ন দিয়ে সাইন ইন করুন
ইউটিউবে
- পর্যায়
- স্বদেশ · 7(স্বদেশ)
- রাগ
- বিভাস-বাউল
- তাল
- দাদরা
- প্রকাশিত
- বঙ্গদর্শন
- স্বরবিতান খণ্ড
- স্বরবিতান ৪৬
- স্বরলিপি
- ইন্দিরা দেবী চৌধুরানী
ইন্দিরা দেবী চৌধুরানী১৮৭৩–১৯৬০রবীন্দ্রনাথের ভ্রাতুষ্পুত্রী — পণ্ডিত, অনুবাদক ও সংগীতজ্ঞ; বহু রবীন্দ্রসংগীতের স্বরলিপি তাঁরই করা।Photographer unknown, c. 1890 · Wikimedia Commons, public domain - রচনাকাল
- 1905(১৩১২)
AI অনুবাদ
এখনও কোনো অনুবাদ নেই — নিচে একটি ভাষা বেছে AI দিয়ে অনুবাদ তৈরি করুন।
ভাষা
প্রিমিয়াম ভাষা
AI-নির্মিত
অনুবাদ তৈরি হচ্ছে…
এই মুহূর্তে অনুবাদ তৈরি করা গেল না। আবার চেষ্টা করুন।