আমি যখন ছিলেম অন্ধ
Ami jakhan chhilem andho
পূজা
৫৫৪ আমি যখন ছিলেম অন্ধ সুখের খেলায় বেলা গেছে, পাই নি তো আনন্দ॥ খেলাঘরের দেয়াল গেঁথে খেয়াল নিয়ে ছিলেম মেতে, ভিত ভেঙে যেই এল ঘরে ঘুচল আমার বন্ধ। সুখের খেলা আর রোচে না, পেয়েছি আনন্দ॥ ভীষণ আমার, রুদ্র আমার, নিদ্রা গেল ক্ষুদ্র আমার– উগ্র ব্যথায় নূতন ক’রে বাঁধলে আমার ছন্দ। যে দিন তুমি অগ্নিবেশে সব-কিছু মোর নিলে এসে সে দিন আমি পূর্ণ হলেম ঘুচল আমার দ্বন্দ্ব। দুঃখসুখের পারে তোমায় পেয়েছি আনন্দ॥
প্রতিবর্ণীকরণ
Aami jakhon chhilem andho Sukher khelay bela gechhe paai ni to aanondo. Khelagharer deyal gnethe kheyal niye chhilem mete, Bhit bhenge jei ele ghore ghuchlo aamar bandho. Sukher khela aar roche na peyechhi aanondo. Bhishan aamar, rudro aamar, nidra gelo khudro aamar - Ugro byathaay nutan kore bnaadhle aamar chhando. Je din tumi ognibeshe sob kichu mor nile ese Se din aami purno holem ghuchlo aamar dwondo. Dukkhosukher paare tomay peyechhi aanondo.
আমার নোট
ব্যক্তিগত নোট আপনার প্ল্যানে নেই।সদস্য হোন →
এর জন্য উঁচু প্ল্যান দরকার — আরও মাসিক বাজানো ও এক্সপোর্ট, গাওয়ার স্বরলিপি এবং স্কেল, বাদ্যযন্ত্র, তাল ও লয় নিয়ন্ত্রণ পেতে আপগ্রেড করুন। সব প্ল্যান দেখুন → প্যাট্রিয়ন দিয়ে সাইন ইন করুন
ইউটিউবে
- পর্যায়
- পূজা · 554(পূজা)
- উপ-পর্যায়
- বৌল
- রাগ
- কীর্তন
- তাল
- তেওরা
- সংকলন
- অরূপরতন
- স্বরবিতান খণ্ড
- স্বরবিতান ৪২ (অরূপরতন)
- স্বরলিপি
- শৈলজরঞ্জন মজুমদারশৈলজরঞ্জন মজুমদার১৯০০–১৯৯২বিশ্বভারতীর রসায়নের শিক্ষক থেকে রবীন্দ্রসংগীতের বরেণ্য প্রশিক্ষক; কবির শেষ পর্বের বহু গানের স্বরলিপিকার।
- রচনাকাল
- January 1920(মাঘ ১৩২৬)
AI অনুবাদ
এখনও কোনো অনুবাদ নেই — নিচে একটি ভাষা বেছে AI দিয়ে অনুবাদ তৈরি করুন।
ভাষা
প্রিমিয়াম ভাষা
AI-নির্মিত
অনুবাদ তৈরি হচ্ছে…
এই মুহূর্তে অনুবাদ তৈরি করা গেল না। আবার চেষ্টা করুন।