আমি যখন তাঁর দুয়ারে
Ami jakhon tar duyare
পূজা
৩৪৯
আমি যখন তাঁর দুয়ারে ভিক্ষা নিতে যাই তখন যাহা পাই
সে যে আমি হারাই বারে বারে॥
তিনি যখন
ভিক্ষা নিতে আসেন আমার দ্বারে
বন্ধ তালা
ভেঙে দেখি আপন-মাঝে গোপন রতনভার,
হারায় না
সে আর॥
প্রভাত আসে
তাঁহার কাছে আলোক ভিক্ষা নিতে,
সে আলো তার
লুটায় ধরণীতে।
তিনি যখন
সন্ধ্যা-কাছে দাঁড়ান ঊধর্ব করে, তখন স্তরে স্তরে
ফুটে ওঠে
অন্ধকারের আপন প্রাণের ধন,
মুকুটে
তাঁর পরেন সে রতন॥ প্রতিবর্ণীকরণ
Aami jakhon taar duware bhikkha nite jaai takhon jaaha paai Se je aami haarai baare baare. Tini jakhon bhikkha nite aasen aamaro dwaare, Bandho taala bhenge dekhi aapono maajhe gopano ratonobhaar, Haaray naa se aar. Probhat aase tnaahar kaachhe aalok bhikkha nite, Se aalo taar lutay dharonite. Tini jakhon sondhya kaachhe dnaaran urdhakore, takhon stare stare Phute otthe andhokarer aapan praaner dhan - Mukute tnaar poren se raton.
আমার নোট
ব্যক্তিগত নোট আপনার প্ল্যানে নেই।সদস্য হোন →
এর জন্য উঁচু প্ল্যান দরকার — আরও মাসিক বাজানো ও এক্সপোর্ট, গাওয়ার স্বরলিপি এবং স্কেল, বাদ্যযন্ত্র, তাল ও লয় নিয়ন্ত্রণ পেতে আপগ্রেড করুন। সব প্ল্যান দেখুন → প্যাট্রিয়ন দিয়ে সাইন ইন করুন
ইউটিউবে
- পর্যায়
- পূজা · 349(পূজা)
- উপ-পর্যায়
- বিশ্ব
- রাগ
- পিলু
- তাল
- কাহারবা
- স্বরবিতান খণ্ড
- স্বরবিতান ৩৪ (গীতবীথিকা)
- স্বরলিপি
- দিনেন্দ্রনাথ ঠাকুর
দিনেন্দ্রনাথ ঠাকুর১৮৮২–১৯৩৫রবীন্দ্রনাথের পৌত্রপ্রতিম আত্মীয় ও রবীন্দ্রসংগীতের প্রধান স্বরলিপিকার; কবি তাঁকে বলতেন ‘সকল গানের ভাণ্ডারী’। শান্তিনিকেতনে সংগীত শেখাতেন।Photographer unknown, c. 1935 · Wikimedia Commons, public domain - রচনাকাল
- 1918(১৩২৫)
AI অনুবাদ
এখনও কোনো অনুবাদ নেই — নিচে একটি ভাষা বেছে AI দিয়ে অনুবাদ তৈরি করুন।
ভাষা
প্রিমিয়াম ভাষা
AI-নির্মিত
অনুবাদ তৈরি হচ্ছে…
এই মুহূর্তে অনুবাদ তৈরি করা গেল না। আবার চেষ্টা করুন।