আমি মারের সাগর পাড়ি দেব
Ami marer sagor pari
পূজা
১৯৯
আমি মারের সাগর পাড়ি দেব বিষম ঝড়ের বায়ে
আমার ভয়ভাঙা এই নায়ে॥
মাভৈঃবাণীর ভরসা নিয়ে ছেঁড়া পালে বুক ফুলিয়ে
তোমার ওই পারেতেই যাবে তরী ছায়াবটের ছায়ে॥
পথ আমারে সেই দেখাবে যে আমারে চায়–
আমি অভয় মনে ছাড়ব তরী, এই শুধু মোর দায়।
দিন ফুরালে, জানি জানি, পৌঁছে ঘাটে দেব আনি
আমার দুঃখদিনের রক্তকমল তোমার করুণ পায়॥ প্রতিবর্ণীকরণ
Aami maarer saagor paari debo bisham jharer baaye Aamar bhoybhaanga ei naaye. Maabhoi baanir bharsa niye chhnera paale buk phuliye Tomar oi paaretei jaabe tori chhaaya bater chhaaye. Poth aamare sei dekhabe je aamare chaay - Aami abhoy mone chhaarbo tori, ei shudhu mor daay. Din phurale, jaani jaani, pnouchhe ghaate debo aani Aamar dukhkha diner raktakamol tomar koruno paaye.
আমার নোট
ব্যক্তিগত নোট আপনার প্ল্যানে নেই।সদস্য হোন →
এর জন্য উঁচু প্ল্যান দরকার — আরও মাসিক বাজানো ও এক্সপোর্ট, গাওয়ার স্বরলিপি এবং স্কেল, বাদ্যযন্ত্র, তাল ও লয় নিয়ন্ত্রণ পেতে আপগ্রেড করুন। সব প্ল্যান দেখুন → প্যাট্রিয়ন দিয়ে সাইন ইন করুন
ইউটিউবে
- পর্যায়
- পূজা · 199(পূজা)
- উপ-পর্যায়
- দুক্খ
- তাল
- কাহারবা
- স্বরবিতান খণ্ড
- স্বরবিতান ৫২
- স্বরলিপি
- অনাদিকুমার দস্তিদারঅনাদিকুমার দস্তিদার১৯০৩–১৯৭৪সংগীতশিল্পী ও শিক্ষক; রবীন্দ্রসংগীতের অন্যতম প্রচারক।
- রচনাকাল
- 1922(১৩২৯)
AI অনুবাদ
এখনও কোনো অনুবাদ নেই — নিচে একটি ভাষা বেছে AI দিয়ে অনুবাদ তৈরি করুন।
ভাষা
প্রিমিয়াম ভাষা
AI-নির্মিত
অনুবাদ তৈরি হচ্ছে…
এই মুহূর্তে অনুবাদ তৈরি করা গেল না। আবার চেষ্টা করুন।