আমি নিশিদিন তোমায় ভালোবাসি
Ami nishidin tomay
প্রেম
আমি নিশিদিন তোমায় ভালোবাসি, তুমি অবসরমত বাসিয়ো। নিশিদিন হেথায় বসে আছি, তোমার যখন মনে পড়ে আসিয়ো॥ আমি সারনিশি তোমা-লাগিয়া রব বিরহশয়নে জাগিয়া– তুমি নিমেষের তরে প্রভাতে এসে মুখপানে চেয়ে হাসিয়ো॥ তুমি চিরদিন মধুপবনে চির- বিকশিত বনভবনে যেয়ো মনোমত পথ ধরিয়া তুমি নিজ সুখস্রোতে ভাসিয়ো। যদি তার মাঝে পড়ি আসিয়া তবে আমিও চলিব ভাসিয়া, যদি দূরে পড়ি তাহে ক্ষতি কী– মোর স্মৃতি মন হতে নাশিয়ো॥
প্রতিবর্ণীকরণ
Aami nishidin tomay bhaalobasi, Tumi abosarmato baasio. Nishidin hethay bose aachhi, Tomar jakhon mone pare aasiyo. Aami saaranishi toma-laagiya Rabo birahoshayone jaagiya - Tumi nimeshero tare probhate Ese mukhopaane cheye haasiyo. Tumi chirodin modhupobone Chiro- bikoshito bonobhabone Jeyo monomoto patho dhoriya Tumi nijo sukhosrote bhaasiyo. Jodi taaro maajhe pori aasiya Tabe aamiyo cholibo bhaasiya, Jodi dure pori taahe khoti ki - Mor smriti mono hote naashiyo.
আমার নোট
ব্যক্তিগত নোট আপনার প্ল্যানে নেই।সদস্য হোন →
এর জন্য উঁচু প্ল্যান দরকার — আরও মাসিক বাজানো ও এক্সপোর্ট, গাওয়ার স্বরলিপি এবং স্কেল, বাদ্যযন্ত্র, তাল ও লয় নিয়ন্ত্রণ পেতে আপগ্রেড করুন। সব প্ল্যান দেখুন → প্যাট্রিয়ন দিয়ে সাইন ইন করুন
ইউটিউবে
- পর্যায়
- প্রেম · 143(প্রেম)
- উপ-পর্যায়
- প্রেম্-বোইচিত্র
- রাগ
- মিশ্র-গৌরী
- সংকলন
- রাজা ও রাণী
- স্বরবিতান খণ্ড
- স্বরবিতান ২৮
- স্বরলিপি
- ইন্দিরা দেবী চৌধুরানী
ইন্দিরা দেবী চৌধুরানী১৮৭৩–১৯৬০রবীন্দ্রনাথের ভ্রাতুষ্পুত্রী — পণ্ডিত, অনুবাদক ও সংগীতজ্ঞ; বহু রবীন্দ্রসংগীতের স্বরলিপি তাঁরই করা।Photographer unknown, c. 1890 · Wikimedia Commons, public domain / জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুর
জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুর১৮৪৯–১৯২৫রবীন্দ্রনাথের মেজদাদা — নাট্যকার, সুরস্রষ্টা ও চিত্রশিল্পী। বাংলা গানে স্বরলিপির প্রচলনে অগ্রণী; কিশোর কবির প্রতিভা বিকাশে তাঁর ভূমিকা ছিল বড়।Photographer unknown, before 1925 · Wikimedia Commons, public domain - রচনাকাল
- 1889(১২৯৬)
AI অনুবাদ
এখনও কোনো অনুবাদ নেই — নিচে একটি ভাষা বেছে AI দিয়ে অনুবাদ তৈরি করুন।
ভাষা
প্রিমিয়াম ভাষা
AI-নির্মিত
অনুবাদ তৈরি হচ্ছে…
এই মুহূর্তে অনুবাদ তৈরি করা গেল না। আবার চেষ্টা করুন।