আমি পথ ভোলা এক পথিক এসেছি
Ami pothbhola ek pothik
প্রকৃতি
‘আমি পথভোলা এক পথিক এসেছি।
সন্ধ্যাবেলার চামেলি
গো, সকাল বেলার মল্লিকা,
আমায় চেন কি।’
‘চিনি তোমায় চিনি,
নবীন পান্থ–
বনে বনে ওড়ে তোমার রঙিন বসনপ্রান্ত।
ফাগুন প্রাতের উতলা গো, চৈত্র রাতের উদাসী,
তোমার পথে আমরা ভেসেছি।’
‘ঘরছাড়া এই পাগলটাকে এমন ক’রে কে গো ডাকে
করুণ গুঞ্জরি
যখন বাজিয়ে বীণা বনের
পথে বেড়াই সঞ্চরি।’
‘আমি তোমায় ডাক দিয়েছি ওগো উদাসী,
আমি আমের মঞ্জরী।
তোমায় চোখে দেখার আগে তোমার স্বপন চোখে লাগে,
বেদন জাগে গো–
না চিনিতেই
ভালো বেসেছি।’
‘যখন ফুরিয়ে বেলা
চুকিয়ে খেলা তপ্ত ধুলার পথে
যাব ঝরা ফুলের রথে–
তখন সঙ্গ কে লবি।’
‘লব আমি মাধবী।’
‘যখন বিদায়-বাঁশির সুরে সুরে
শুক্নো পাতা যাবে উড়ে
সঙ্গে কে র’বি।’
‘আমি রব, উদাস হব ওগো উদাসী,
আমি
তরুণ করবী।’
‘বসন্তের এই ললিত রাগে বিদায়-ব্যথা লুকিয়ে জাগে–
ফাগুন দিনে গো
কাঁদন-ভরা হাসি
হেসেছি।’ প্রতিবর্ণীকরণ
'Aami pathbhola ek pothik esechhi. Sondhyabelar chaameli go, sokalbelar mollika Aamay cheno ki.' 'Chini tomay chini, nobin paantho - Bone bone ore tomar rogin basonopraanto. Phaagun praater utala go, choitro raater udaashi Tomar pathe aamra bhesechhi.' 'Gharchhaara ei paagoltake emon kore ke go daake Korun gunjori, Jakhon baajiye bina boner pathe berai sanchori.' 'Aami tomay daak diyechhi ogo udaasi, Aami aamer manjori. Tomay chokhe dekhar aage tomar swapon chokhe laage, Bedon jaage go - Na chinitei bhaalo beshechhi.' 'Jakhon phuriye bela chukiye khela tapto dhular pathe Jaabo jhara phuler rathe - Takhon sango ke lobi' 'Labo aami maadhobi.' 'Jakhon biday bnaashir sure sure shukno paata jaabe ure Songe ke robi.' 'Aami rabo, udaas habo ogo udaasi, Aami torun karobi.' 'Basonter oi lolit raage biday byatha lukiye jaage - Phaagun dine go Knaadon-bhara haasi hesechhi.'
আমার নোট
ব্যক্তিগত নোট আপনার প্ল্যানে নেই।সদস্য হোন →
এর জন্য উঁচু প্ল্যান দরকার — আরও মাসিক বাজানো ও এক্সপোর্ট, গাওয়ার স্বরলিপি এবং স্কেল, বাদ্যযন্ত্র, তাল ও লয় নিয়ন্ত্রণ পেতে আপগ্রেড করুন। সব প্ল্যান দেখুন → প্যাট্রিয়ন দিয়ে সাইন ইন করুন
ইউটিউবে
- পর্যায়
- প্রকৃতি · 201(প্রকৃতি)
- উপ-পর্যায়
- বসন্ত
- রাগ
- খাম্বাজ
- তাল
- দাদরা
- স্থান
- শন্তিনিকেতন
- স্বরবিতান খণ্ড
- 16 (Geetapanchashika)
- স্বরলিপি
- দিনেন্দ্রনাথ ঠাকুর
- রচনাকাল
- 4 April 1916(২১ চৈত্র ১৩২২)
AI অনুবাদ
এখনও কোনো অনুবাদ নেই — নিচে একটি ভাষা বেছে AI দিয়ে অনুবাদ তৈরি করুন।
ভাষা
প্রিমিয়াম ভাষা
AI-নির্মিত
অনুবাদ তৈরি হচ্ছে…
এই মুহূর্তে অনুবাদ তৈরি করা গেল না। আবার চেষ্টা করুন।
এই গানে কোনো ভুল চোখে পড়েছে?