আমি তখন ছিলেম মগন গহন
Ami takhan chhilem magan
প্রকৃতি
আমি তখন
ছিলেম মগন গহন ঘুমের ঘোরে
যখন
বৃষ্টি নামল তিমিরনিবিড় রাতে॥
দিকে দিকে সঘন গহন মত্ত প্রলাপে প্লাবন-ঢালা শ্রাবণধারাপাতে
সে দিন তিমিরনিবিড়রাতে॥
আমার স্বপ্নস্বরূপ
বাহির হয়ে এল, সে যে সঙ্গ পেল
আমার সুদূর পারের
স্বপ্নদোসর-সাথে
সে দিন
তিমিরনিবিড়রাতে॥
আমার দেহের সীমা গেল পারায়ে–ক্ষুব্ধ বনের মন্দ্ররবে
গেল হারায়ে।
মিলে গেল কুনজবীথির সিক্ত যূথীর
গন্ধে মত্ত হাওয়ার ছন্দে
মেঘে মেঘে তড়িৎশিখার ভুজঙ্গপ্রয়াতে সে দিন তিমিরনিবিড়
রাতে॥ প্রতিবর্ণীকরণ
Aami takhon chhilem magon gahon ghumer ghore Jakhon bristi naamlo timironibiro raate. Dike dike saghano gagano matto prolape plaabono-dhaala shraabonodhaarapaate Se din timironibiro raate. Aamar swapnoswarup baahir hoye elo, se je sango pelo Aamar sudur paarer swapnodosaro-saathe Se din timironibiro raate. Aamar deher sima gelo paaraye - khubdho boner mandrorabe gelo haaraye. Mile gelo kunjobithir sikto juthir gandhe mattohaawar chhande, Meghe meghe toritshikhar bhujangoproyate se din timiro nibiro raate.
আমার নোট
ব্যক্তিগত নোট আপনার প্ল্যানে নেই।সদস্য হোন →
এর জন্য উঁচু প্ল্যান দরকার — আরও মাসিক বাজানো ও এক্সপোর্ট, গাওয়ার স্বরলিপি এবং স্কেল, বাদ্যযন্ত্র, তাল ও লয় নিয়ন্ত্রণ পেতে আপগ্রেড করুন। সব প্ল্যান দেখুন → প্যাট্রিয়ন দিয়ে সাইন ইন করুন
ইউটিউবে
- পর্যায়
- প্রকৃতি · 105(প্রকৃতি)
- উপ-পর্যায়
- বোর্শ
- রাগ
- কির্তন
- তাল
- দাদরা
- ঋতু
- বর্ষা
- প্রকাশিত
- প্রোবসি
- স্বরবিতান খণ্ড
- 53
- স্বরলিপি
- শৈলজরঞ্জন মজুমদার
- রচনাকাল
- 1937(১৩৪৪)
AI অনুবাদ
এখনও কোনো অনুবাদ নেই — নিচে একটি ভাষা বেছে AI দিয়ে অনুবাদ তৈরি করুন।
ভাষা
প্রিমিয়াম ভাষা
AI-নির্মিত
অনুবাদ তৈরি হচ্ছে…
এই মুহূর্তে অনুবাদ তৈরি করা গেল না। আবার চেষ্টা করুন।
এই গানে কোনো ভুল চোখে পড়েছে?