আমি তোমায় যত শুনিয়েছিলেম গান
Ami tomay jato
পূজা
আমি তোমায় যত শুনিয়েছিলেম গান তার বদলে আমি চাই নে কোনো দান॥ ভুলবে সে গান যদি নাহয় যেয়ো ভুলে উঠবে যখন তারা সন্ধ্যাসাগরকূলে, তোমার সভায় যবে করব অবসান এই ক'দিনের শুধু এই ক'টি মোর তান॥ তোমার গান যে কত শুনিয়েছিলে মোরে সেই কথাটি তুমি ভুলবে কেমন করে? সেই কথাটি, কবি, পড়বে তোমার মনে বর্ষামুখর রাতে ফাগুন-সমীরণে– এইটুকু মোর শুধু রইল অভিমান ভুলতে সে কি পার ভুলিয়েছ মোর প্রাণ॥
প্রতিবর্ণীকরণ
Aami tomay jato shuniyechhilem gaan Taar badole aami chaai ne kono daan. Bhulbe je gaan jodi naahoy jeyo bhule Utthbe jakhon taara sondhyasaagorkule, Tomar sabhay jobe korbo abosan Ei kadiner sudhu ei koti mor taan. Tomar gaan je kato shuniyechhile more Sei kothati tumi bhulbe kemon kore ? Sei kothati, kobi porbe tomar mone Borshamukharo raate, phaagun-somirone - Eituku mor sudhu roilo obhiman Bhulte se ki paaro bhuliyechho mor praan.
ইন্টারেক্টিভ স্বরলিপি শীঘ্রই আসছে।
- পর্যায়
- পূজা · 5(পূজা)
- উপ-পর্যায়
- গান
- রাগ
- খম্বজ
- তাল
- এক্তাল
- ঘরানা
- হিন্দুস্তনি
- স্বরবিতান খণ্ড
- 34 (Geetabithika)
- স্বরলিপি
- দিনেন্দ্রনাথ ঠাকুর
- রচনাকাল
- 1919(১৩২৬)
ইংরেজি
I ask no reward for the songs I sang you. I shall be content if they live through the night, until dawn, like a shepherd-maiden, calls away the stars, in alarm at the sun. But there were moments when you sang your songs to me, and as my pride knows, my poet, you will ever remember that i listened and lost my heart.
অনুবাদক রবিন্দ্রনথ তগোরে উৎস