গান / বিচিত্র

আমরা চাষ করি আনন্দে

Amra chas kori anande

বিচিত্র
আমরা  চাষ করি আনন্দে।

মাঠে মাঠে বেলা কাটে সকাল হতে সন্ধে॥

রৌদ্র ওঠে, বৃষ্টি পড়ে,   বাঁশের বনে পাতা নড়ে,

বাতাস ওঠে ভরে ভরে চষা মাটির গন্ধে॥

সবুজ প্রাণের গানের লেখা   রেখায় রেখায় দেয় রে দেখা,

মাতে রে কোন্ তরুণ কবি নৃত্যদোদুল ছন্দে।

ধানের শিষে পুলক ছোটে– সকল ধরা হেসে ওঠে

অঘ্রানেরই সোনার রোদে, পূর্ণিমারই চন্দ্রে॥

প্রতিবর্ণীকরণ

Aamra chaas kori aanonde.
Maatthe maathe bela kaate sakaal hote sondhye.
Roudra otthe, brishti pare,  bnaasher bone paata nore,
Baatas otthe bhore bhore chasha maatir gandhe.
Sobuj praaner gaaner lekha     rekhay rekhay dey re dekha,
Maate re kon torun kobi nrityododul chhande.
Dhaaner shishe pulak chhote -   sakol dhara hese otthe
Agharneri sonar rode, purnimari chandre.