আমরা মিলেছি আজ মায়ের ডাকে
Amra milechhi aj mayer
স্বদেশ
আমরা মিলেছি আজ মায়ের ডাকে। ঘরের হয়ে পরের মতন ভাই ছেড়ে ভাই ক’দিন থাকে?। প্রাণের মাঝে থেকে থেকে ‘আয়’ ব'লে ওই ডেকেছে কে, সেই গভীর স্বরে উদাস করে–আর কে কারে ধরে রাখে?। যেথায় থাকি যে যেখানে বাঁধন আছে প্রাণে প্রাণে, সেই প্রাণের টানে টেনে আনে–সেই প্রাণের বেদন জানে না কে?। মান অপমান গেছে ঘুচে, নয়নের জল গেছে মুছে– সেই নবীন আশে হৃদয় ভাসে ভাইয়ের পাশে ভাইকে দেখে॥ কত দিনের সাধনফলে মিলেছি আজ দলে দলে– আজ ঘরের ছেলে সবাই মিলে দেখা দিয়ে আয় রে মাকে॥
প্রতিবর্ণীকরণ
Aamra milechhi aaj maayer daake. Gharer hoye parer maton bhaai chhere bhai ka-din thaake Praaner maajhe theke theke 'Aay' bole oi dekechhe ke, Sei gobhir sware udas kare - aar ke kaare dhore raakhe ? Jethay thaaki je jekhane bnaadhon aachhe praane praane, Sei praaner taane tene aane - sei praaner bedon jaane naa ke ? Maan apomaan gechhe ghuchhe, nayoner jal gechhe muchhe - Sei nobin aashe hriday bhaase bhaaiyer paashe bhaaike dekhe. Kato diner saadhonphale milechhi aaj dale dale - Aaj gharer chhele sabai mile dekha diye aay re maake.
ইন্টারেক্টিভ স্বরলিপি শীঘ্রই আসছে।
- পর্যায়
- স্বদেশ · 9(স্বদেশ)
- রাগ
- রম্প্রসদি
- তাল
- দদ্র
- সংকলন
- গানের বোহি
- স্বরবিতান খণ্ড
- 47
- স্বরলিপি
- সরল দেবি / কন্গলিচরন সেন
- রচনাকাল
- 1887(১২৯৪)
এখনও কোনো অনুবাদ নেই।