আমরা নূতন যৌবনেরই দূত।
আমরা চঞ্চল, আমরা অদ্ভুত।
আমরা বেড়া ভাঙি,
আমরা অশোকবনের রাঙা নেশায় রাঙি।
ঝঞ্ঝার বন্ধন ছিন্ন করে দিই– আমরা বিদ্যুৎ॥
আমরা করি ভুল –
অগাধ জলে ঝাঁপ দিয়ে যুঝিয়ে পাই কূল।
যেখানে ডাক পড়ে
জীবন-মরণ-ঝড়ে আমরা প্রস্তুত॥
প্রতিবর্ণীকরণ
Aamra nutan jauboneri dut
Aamra chanchal aamra adbhut.
Aamra bera bhaangi,
Aamra ashokboner raanga neshay raangi,
Jhanjharo bandhono chhinno kore dei - aamra bidyut.
Aamra kori bhul -
Agaadh jale jhnaap diye jujhiye paai kul.
Jekhane daak pare jiban maron jhare aamra prostut.
শান্তিদেব ঘোষশান্তিদেব ঘোষ১৯১০–১৯৯৯শান্তিনিকেতনের আশ্রমিক; রবীন্দ্রনাথের কাছেই গান শেখেন, কবির সঙ্গে শ্রীলঙ্কা, জাভা ও বালি যান। গায়ক, নৃত্যশিল্পী, অভিনেতা, লেখক ও সংগীতভবনের দীর্ঘকালের শিক্ষক।Photographer unknown, 1980 · Wikimedia Commons, CC BY-SA 3.0
রচনাকাল
1933(১৩৪০)
AI অনুবাদ
এখনও কোনো অনুবাদ নেই — নিচে একটি ভাষা বেছে AI দিয়ে অনুবাদ তৈরি করুন।