আর নাই রে বেলা, নামল ছায়া
Ar nai re bela
প্রেম
আর নাই রে
বেলা, নামল ছায়া ধরণীতে।
এখন চল্
রে ঘাটে কলসখানি ভরে নিতে॥
জলধারার কলস্বরে সন্ধ্যাগগন আকুল করে,
ওরে, ডাকে আমায় পথের
’পরে সেই ধ্বনিতে॥
এখন বিজন
পথে করে না কেউ আসা যাওয়া।
ওরে, প্রেমনদীতে
উঠেছে ঢেউ, উতল হাওয়া।
জানি নে আর ফিরব কিনা, কার সাথে আজ হবে চিনা –
ঘাটে সেই
অজানা বাজায় বীণা তরণীতে॥ প্রতিবর্ণীকরণ
Aar naai re bela, naamlo chhaaya dharonite Ekhon chal re ghaate kaloskhaani bhore nite. Jalodhaarer kalosware sondhagagon aakul kare, Ore, daake aamay pather pare sei dhwonite. Ekhon bijan pathe kare ni keu aasa jaawa Ore premnodite utthechhe dheu, utal haawa Jaani ne aar phirbo kina, kaar saathe aaj habe china - Ghaate sei ajana baajai bina taronite.
ইন্টারেক্টিভ স্বরলিপি শীঘ্রই আসছে।
- পর্যায়
- প্রেম · 84(প্রেম)
- উপ-পর্যায়
- Prem-Boichitra
- রাগ
- Iman-Kirtan
- তাল
- দদ্র
- ঘরানা
- হিন্দুস্তনি
- সংকলন
- গীতন্জলি
- প্রকাশিত
- বন্গদর্শন
- স্বরবিতান খণ্ড
- 38
- স্বরলিপি
- সুরেন্দ্রনথ বন্দোপধ্যয / ভিম্রও শস্ত্রি
- রচনাকাল
- 29 August 1909(১৩ ভাদ্র ১৩১৬)
ইংরেজি
The day is no more, the shadow is upon the earth. It is time that I go to the stream to fill my pitcher. The evening air is eager with the sad music of the water. Ah, it calls me out into the dusk. In the lonely lane there is no passer-by, the wind is up, the ripples are rampant in the river. I know not if I shall come back home. I know not whom I shall chance to meet. There at the fording in the little boat the unknown man plays upon his lute.
অনুবাদক রবিন্দ্রনথ তগোরে উৎস