আষাঢ়সন্ধ্যা ঘনিয়ে এল
Asharsandhya ghoniye elo
প্রকৃতি
আষাঢ়সন্ধ্যা ঘনিয়ে এল, গেল রে দিন বয়ে।
বাঁধন-হারা বৃষ্টিধারা ঝরছে রয়ে রয়ে॥
একলা বসে
ঘরের কোণে কী ভাবি যে আপন-মনে,
সজল হাওয়া
যূথীর বনে কী কথা যায় কয়ে॥
হৃদয়ে আজ ঢেউ দিয়েছে, খুঁজে না পাই কূল–
সৌরভে প্রাণ কাঁদিয়ে তোলে ভিজে বনের ফুল।
আঁধার
রাতে প্রহরগুলি কোন্ সুরে আজ ভরিয়ে তুলি,
কোন্
ভুলে আজ সকল ভুলি আছি আকুল হয়ে॥ প্রতিবর্ণীকরণ
Aasharhsondhya ghoniye elo, gelo re din boye. Bnaadhon-haara brishtidhaara jhorchhe roye roye. Ekla bose gharer kone ki bhaabi je aapon mone, Sajol haawa juthir bone ki katha jaay koye. Hridaye aaj dheu diyechhe, khnuje na paai kul; Sourabhe praan knaadiye tole bhije boner phul. Aandhar raate proharoguli kon sure aaj bhoriye tuli, Kon bhule aaj sakol bhuli aachi aakul hoye.
আমার নোট
ব্যক্তিগত নোট আপনার প্ল্যানে নেই।সদস্য হোন →
ইন্টারেক্টিভ স্বরলিপি শীঘ্রই আসছে।
ইউটিউবে
- পর্যায়
- প্রকৃতি · 33(প্রকৃতি)
- উপ-পর্যায়
- বোর্শ
- রাগ
- ইমন-কল্যাণ
- ঘরানা
- হিন্দুস্তানি
- ঋতু
- বর্ষা
- সংকলন
- গীতাঞ্জলি
- স্থান
- শিলাইদহ
- স্বরবিতান খণ্ড
- স্বরবিতান ১১ (কেতকী) / ৩৭
- স্বরলিপি
- দিনেন্দ্রনাথ ঠাকুর
দিনেন্দ্রনাথ ঠাকুর১৮৮২–১৯৩৫রবীন্দ্রনাথের পৌত্রপ্রতিম আত্মীয় ও রবীন্দ্রসংগীতের প্রধান স্বরলিপিকার; কবি তাঁকে বলতেন ‘সকল গানের ভাণ্ডারী’। শান্তিনিকেতনে সংগীত শেখাতেন।Photographer unknown, c. 1935 · Wikimedia Commons, public domain / সুরেন্দ্রনাথ বন্দোপাধ্যায়
সুরেন্দ্রনাথ বন্দোপাধ্যায়১৮৮৬–১৯৭২বিষ্ণুপুর ঘরানার সংগীতজ্ঞ, ‘সংগীতরত্নাকর’ উপাধিতে খ্যাত; রবীন্দ্রসংগীতের স্বরলিপিকার।Eastern Zonal Cultural Centre, from the documentary “The Vishnupur Gharana” · Wikimedia Commons, CC BY 3.0 - রচনাকাল
- 13 July 1909(২৯ আষাঢ় ১৩১৬)
AI অনুবাদ
এখনও কোনো অনুবাদ নেই — নিচে একটি ভাষা বেছে AI দিয়ে অনুবাদ তৈরি করুন।
ভাষা
প্রিমিয়াম ভাষা
AI-নির্মিত
অনুবাদ তৈরি হচ্ছে…
এই মুহূর্তে অনুবাদ তৈরি করা গেল না। আবার চেষ্টা করুন।