সুরেন্দ্রনাথ বন্দোপাধ্যায়

স্বরলিপিকার · ১৮৮৬–১৯৭২ · ১২৯টি গানের স্বরলিপি

শেয়ার করুন
Eastern Zonal Cultural Centre, from the documentary “The Vishnupur Gharana” · Wikimedia Commons, CC BY 3.0
সুরেন্দ্রনাথ বন্দোপাধ্যায়
Eastern Zonal Cultural Centre, from the documentary “The Vishnupur Gharana” · Wikimedia Commons, CC BY 3.0

সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় (১৮৮৬–১৯৭২) বাংলার প্রাচীনতম শাস্ত্রীয় ধারা বিষ্ণুপুর ঘরানার শিল্পী। অগ্রজ রামপ্রসন্ন ও গোপেশ্বর বন্দ্যোপাধ্যায়ের কাছে ধ্রুপদ, ধামার ও টপ্পার তালিম নেন; বাজাতেন সেতার, সুরবাহার ও এস্রাজ। পাণ্ডিত্যের জন্য পান ‘সংগীতরত্নাকর’ উপাধি।

ঠাকুরবাড়ির বাইরের শাস্ত্রীয় শিক্ষা নিয়ে যাঁরা রবীন্দ্রসংগীতের স্বরলিপি রচনায় এসেছিলেন, তিনি তাঁদের একজন — এই গানগুলির রাগ-নির্দেশ এত নির্ভুল হওয়ার পিছনে সেটিও একটি কারণ।

সূত্র