আয় রে মোরা ফসল কাটি
Ay re mora phasal kati
আনুষ্ঠানিক
১৬
আয় রে মোরা ফসল কাটি–
ফসল কাটি, ফসল কাটি।
মাঠ আমাদের মিতা ওরে, আজ তারি সওগাতে
মোদের ঘরের আঙন সারা বছর ভরবে দিনে রাতে॥
মোরা নেব তারি দান, তাই-যে কাটি ধান,
তাই-যে গাহি গান– তাই-যে সুখে খাটি॥
বাদল এসে রচেছিল ছায়ার মায়াঘর,
রোদ এসেছে সোনার জাদুকর।
ও সে সোনার জাদুকর।
শ্যামে সোনায় মিলন হল মোদের মাঠের মাঝে,
মোদের ভালোবাসার মাটি-যে তাই সাজল এমন সাজে।
মোরা নেব তারি দান, তাই-যে কাটি ধান,
তাই-যে গাহি গান– তাই-যে সুখে খাটি॥ প্রতিবর্ণীকরণ
Aay re mora phasal kaati - Phasal kaati, phasal kaati. Maatth aamader mita ore, aaj taari sawogaate Moder gharer aangon saara bachhor bhorbe dine raate. Mora nebo taari daan, taai-je kaati dhaan, Taai-je gaahi gaan - taai-je suhke khaati. Baadol ese rochechhilo chhaayay maayaghar, Rod esechhe sonar jaadukar. Shyame sonay milan holo moder matther maajhe, Moder bhaalobasai maati-je taai saajlo emon saaje. Mora nebo taari daan, taai-je kaati dhaan, Taai-je gaahi gaan, taai-je sukhe khaati.
ইন্টারেক্টিভ স্বরলিপি শীঘ্রই আসছে।
- পর্যায়
- আনুষ্ঠানিক · 16(আনুষ্ঠানিক)
- তাল
- দদ্র
- ঘরানা
- হিন্দুস্তনি
- প্রকাশিত
- শন্তিনিকেতন পত্রিক
- স্বরবিতান খণ্ড
- 30
- স্বরলিপি
- অনদিকুমর দস্তিদর
- রচনাকাল
- 17 April 1923(৪ বৈশাখ ১৩৩০)
এখনও কোনো অনুবাদ নেই।