আয় তবে সহচরী
Ay tobe sahachori
প্রেম
আয় তবে সহচরী, হাতে হাতে ধরি ধরি নাচিবি ঘিরি ঘিরি, গাহিবি গান। আন্ তবে বীণা– সপ্তম সুরে বাঁধ্ তবে তান॥ পাশরিব ভাবনা, পাশরিব যাতনা, রাখিব প্রমোদে ভরি দিবানিশি মনপ্রাণ। আন্ তবে বীণা– সপ্তম সুরে বাঁধ্ তবে তান॥ ঢালো ঢালো শশধর, ঢালো ঢালো জোছনা। সমীরণ, বহে যা রে ফুলে ফুলে ঢলি ঢলি। উলসিত তটিনী, উথলিত গীতরবে খুলে দে রে মনপ্রাণ॥
প্রতিবর্ণীকরণ
Aay tabe sahochori, haate haate dhori dhori Naachibi ghiri ghiri, gaahibi gaan. Aan tabe bina - Saptamo sure bnaadh tabe taan. Paashoribo bhaabona, paashoribo jaatona, Raakhibo promode bhori dibanishi monopraan. Aan tabe bina - Saptamo sure bnaadh tabe taan. Dhaalo dhaalo shashodharo, dhaalo dhaalo jochhona. Somirano, bohe jaa re phule phule dholi dholi. Ulosito totini, Utholito geetorabe khule de re monopraan.
আমার নোট
ব্যক্তিগত নোট আপনার প্ল্যানে নেই।সদস্য হোন →
এর জন্য উঁচু প্ল্যান দরকার — আরও মাসিক বাজানো ও এক্সপোর্ট, গাওয়ার স্বরলিপি এবং স্কেল, বাদ্যযন্ত্র, তাল ও লয় নিয়ন্ত্রণ পেতে আপগ্রেড করুন। সব প্ল্যান দেখুন → প্যাট্রিয়ন দিয়ে সাইন ইন করুন
ইউটিউবে
- পর্যায়
- প্রেম · 364(প্রেম)
- উপ-পর্যায়
- প্রেম্-বোইচিত্র
- রাগ
- ছায়ানট
- তাল
- ত্রিতাল
- ঘরানা
- হিন্দুস্তানি
- সংকলন
- রবিচ্ছায়া
- স্বরবিতান খণ্ড
- স্বরবিতান ২০
- স্বরলিপি
- প্রতিভা দেবী / জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুর
জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুর১৮৪৯–১৯২৫রবীন্দ্রনাথের মেজদাদা — নাট্যকার, সুরস্রষ্টা ও চিত্রশিল্পী। বাংলা গানে স্বরলিপির প্রচলনে অগ্রণী; কিশোর কবির প্রতিভা বিকাশে তাঁর ভূমিকা ছিল বড়।Photographer unknown, before 1925 · Wikimedia Commons, public domain - রচনাকাল
- 1879(১২৮৬)
AI অনুবাদ
এখনও কোনো অনুবাদ নেই — নিচে একটি ভাষা বেছে AI দিয়ে অনুবাদ তৈরি করুন।
ভাষা
প্রিমিয়াম ভাষা
AI-নির্মিত
অনুবাদ তৈরি হচ্ছে…
এই মুহূর্তে অনুবাদ তৈরি করা গেল না। আবার চেষ্টা করুন।