অল্প লইয়া থাকি, তাই মোর
Alpo loiya thaki
পূজা
৫৯৫
অল্প লইয়া থাকি, তাই মোর যাহা
যায় তাহা যায়।
কণাটুকু যদি হারায় তা লয়ে প্রাণ করে ‘হায় হায়’॥
নদীতটসম কেবলই বৃথাই প্রবাহ আঁকড়ি রাখিবারে
চাই,
একে একে বুকে আঘাত করিয়া ঢেউগুলি কোথা ধায়॥
যাহা যায় আর যাহা-কিছু
থাকে সব যদি দিই সঁপিয়া তোমাকে
তবে নাহি ক্ষয়, সবই
জেগে রয় তব মহা মহিমায়।
তোমাতে রয়েছে কত শশী ভানু, হারায় না কভু অণু পরমাণু,
আমারই ক্ষুদ্র হারাধনগুলি রবে না কি তব পায়॥ প্রতিবর্ণীকরণ
Alpo loiya thaaki, taai mor jaaha jaay taaha jaay. Kanaatuku jodi haaray ta loye praan kore 'Haay haay'. Noditatosamo keboli brithai probaho aankori raakhibare chaai, Eke eke buke aaghat koriya dheuguli kotha dhaay. Jaaha jaay aar jaaha kichhu thaake sob jodi di-i snopiya tomake Tobe naahi khoy, sobi jege roy tabo maha mohimay. Tomate royechhe kato shoshi bhaanu, haaray na kobhu onu paromanu, Aamar-i khudro haaradhanguli robe na ki tabo paay.
আমার নোট
ব্যক্তিগত নোট আপনার প্ল্যানে নেই।সদস্য হোন →
এর জন্য উঁচু প্ল্যান দরকার — আরও মাসিক বাজানো ও এক্সপোর্ট, গাওয়ার স্বরলিপি এবং স্কেল, বাদ্যযন্ত্র, তাল ও লয় নিয়ন্ত্রণ পেতে আপগ্রেড করুন। সব প্ল্যান দেখুন → প্যাট্রিয়ন দিয়ে সাইন ইন করুন
ইউটিউবে
- পর্যায়
- পূজা · 595(পূজা)
- উপ-পর্যায়
- শেশ
- রাগ
- ছায়ানট
- তাল
- একতাল
- ঘরানা
- হিন্দুস্তানি
- স্বরবিতান খণ্ড
- স্বরবিতান ৪
- স্বরলিপি
- কাঙ্গালিচরণ সেন
- রচনাকাল
- 1901(১৩০৮)
AI অনুবাদ
এখনও কোনো অনুবাদ নেই — নিচে একটি ভাষা বেছে AI দিয়ে অনুবাদ তৈরি করুন।
ভাষা
প্রিমিয়াম ভাষা
AI-নির্মিত
অনুবাদ তৈরি হচ্ছে…
এই মুহূর্তে অনুবাদ তৈরি করা গেল না। আবার চেষ্টা করুন।