অনন্তসাগরমাঝে দাও তরী ভাসাইয়া
Ananta sagar majhe
প্রেম ও প্রকৃতি
অনন্তসাগরমাঝে দাও তরী ভাসাইয়া। গেছে সুখ, গেছে দুখ, গেছে আশা ফুরাইয়া॥ সম্মুখে অনন্ত রাত্রি, আমরা দুজনে যাত্রী, সম্মুখে শয়ান সিন্ধু দিগ্বিদিক হারাইয়া॥ জলধি রয়েছে স্থির, ধূ-ধূ করে সিন্ধুতীর, প্রশান্ত সুনীল নীর নীল শূন্যে মিশাইয়া। নাহি সাড়া, নাহি শব্দ, মন্ত্রে যেন সব স্তব্ধ, রজনী আসিছে ধীরে দুই বাহু প্রসারিয়া॥
প্রতিবর্ণীকরণ
Anontosaagoromaajhe daao tori bhaasaiya. Gechhe sukh gechhe dukh, gechhe aasha phuraiya. Sammukhe anonto raatri, aamra dujone jaatri, Sammukhe shayan sindhu digbidig haaraiya. Jalodhi royechhe sthir, dhu dhu kore sindhutir, Proshanto sunil nir nil shunye mishaiya. Naahi saara naahi shabdo, montre jeno sab stabdho, Rajoni aasichhe dhire dui baahu prosariya.
আমার নোট
ব্যক্তিগত নোট আপনার প্ল্যানে নেই।সদস্য হোন →
এর জন্য উঁচু প্ল্যান দরকার — আরও মাসিক বাজানো ও এক্সপোর্ট, গাওয়ার স্বরলিপি এবং স্কেল, বাদ্যযন্ত্র, তাল ও লয় নিয়ন্ত্রণ পেতে আপগ্রেড করুন। সব প্ল্যান দেখুন → প্যাট্রিয়ন দিয়ে সাইন ইন করুন
ইউটিউবে
- পর্যায়
- প্রেম ও প্রকৃতি · 44(প্রেম ও প্রকৃতি)
- রাগ
- বাগেশ্রী
- তাল
- আড়াঠেকা
- ঘরানা
- হিন্দুস্তানি
- সংকলন
- রবিচ্ছায়া
- স্বরবিতান খণ্ড
- স্বরবিতান ৮
- স্বরলিপি
- ইন্দিরা দেবী চৌধুরানী
ইন্দিরা দেবী চৌধুরানী১৮৭৩–১৯৬০রবীন্দ্রনাথের ভ্রাতুষ্পুত্রী — পণ্ডিত, অনুবাদক ও সংগীতজ্ঞ; বহু রবীন্দ্রসংগীতের স্বরলিপি তাঁরই করা।Photographer unknown, c. 1890 · Wikimedia Commons, public domain - রচনাকাল
- 1882(১২৮৯)
AI অনুবাদ
এখনও কোনো অনুবাদ নেই — নিচে একটি ভাষা বেছে AI দিয়ে অনুবাদ তৈরি করুন।
ভাষা
প্রিমিয়াম ভাষা
AI-নির্মিত
অনুবাদ তৈরি হচ্ছে…
এই মুহূর্তে অনুবাদ তৈরি করা গেল না। আবার চেষ্টা করুন।