অনেক দিনের আমার যে গান
Anek diner amar je gan
প্রেম
২১
অনেক দিনের আমার যে গান আমার
কাছে ফিরে আসে
তারে আমি শুধাই, তুমি ঘুরে
বেড়াও কোন্ বাতাসে॥
যে ফুল গেছে সকল
ফেলে গন্ধ তাহার কোথায় পেলে,
যার আশা আজ শূন্য হল কী সুর
জাগাও তাহার আশে॥
সকল গৃহ হারালো যার তোমার তানে
তারি বাসা,
যার বিরহের নাই অবসান তার
মিলনের আনে ভাষা।
শুকালো যেই
নয়নবারি তোমার সুরে কাঁদন তারি,
ভোলা দিনের বাহন তুমি স্বপন
ভাসাও দূর আকাশে॥ প্রতিবর্ণীকরণ
Anek diner aamar je gaan aamar kaachhe phire aase Tire aami shudhai, tumi ghure berao kon baatase. Ja phul gechhe sakol phele gandho taahar kothay pele, Jaar aasha aaj shunyo holo ki sur jaagao taahar aashe. Sakal griho haaralo jaar tomar taane taari baasa, Jaar biraher naai abosan taar miloner aane bhaasa. Sukalo jei nayonbaari tomar sure knaadon taari, Bhola diner baahon tumi swapon bhaasao dur aakashe.
আমার নোট
ব্যক্তিগত নোট আপনার প্ল্যানে নেই।সদস্য হোন →
এর জন্য উঁচু প্ল্যান দরকার — আরও মাসিক বাজানো ও এক্সপোর্ট, গাওয়ার স্বরলিপি এবং স্কেল, বাদ্যযন্ত্র, তাল ও লয় নিয়ন্ত্রণ পেতে আপগ্রেড করুন। সব প্ল্যান দেখুন → প্যাট্রিয়ন দিয়ে সাইন ইন করুন
ইউটিউবে
- পর্যায়
- প্রেম · 21(প্রেম)
- উপ-পর্যায়
- গান
- রাগ
- দেশ
- তাল
- দাদরা
- ঘরানা
- হিন্দুস্তানি
- স্বরবিতান খণ্ড
- স্বরবিতান ৩১
- স্বরলিপি
- দিনেন্দ্রনাথ ঠাকুর
দিনেন্দ্রনাথ ঠাকুর১৮৮২–১৯৩৫রবীন্দ্রনাথের পৌত্রপ্রতিম আত্মীয় ও রবীন্দ্রসংগীতের প্রধান স্বরলিপিকার; কবি তাঁকে বলতেন ‘সকল গানের ভাণ্ডারী’। শান্তিনিকেতনে সংগীত শেখাতেন।Photographer unknown, c. 1935 · Wikimedia Commons, public domain - রচনাকাল
- 1929(১৩৩৬)
AI অনুবাদ
এখনও কোনো অনুবাদ নেই — নিচে একটি ভাষা বেছে AI দিয়ে অনুবাদ তৈরি করুন।
ভাষা
প্রিমিয়াম ভাষা
AI-নির্মিত
অনুবাদ তৈরি হচ্ছে…
এই মুহূর্তে অনুবাদ তৈরি করা গেল না। আবার চেষ্টা করুন।