অনেক কথা বলেছিলেম
Anek katha bolechhilem
প্রেম
অনেক কথা
বলেছিলেম কবে তোমার কানে কানে॥
কত
নিশীথ-অন্ধকারে, কত গোপন গানে গানে॥
সে কি
তোমার মনে আছে তাই শুধাতে এলেম কাছে–
রাতের
বুকের মাঝে তারা মিলিয়ে আছে সকল খানে॥
ঘুম ভেঙে
তাই শুনি যবে দীপ-নেভা মোর বাতায়নে।
স্বপ্নে-পাওয়া বাদল-হাওয়া ছুটে আসে ক্ষণে ক্ষণে–
বৃষ্টিধারার ঝরোঝরে ঝাউবাগানের মরোমরে
ভিজে মাটির
গন্ধে হঠাৎ সেই কথা সব মনে আনে॥ প্রতিবর্ণীকরণ
Anek katha bolechhilem kabe tomar kaane kaane Kato nishith-andhokare, kato gopan gaane gaane. Se ki tomar mone aachhe taai sudhate elem kaachhe - Raater buker maajhe taara miliye aachhe sakal khaane. Ghum bhenge taai shuni jabe dip-nebha more baatayane Swapnepaawa baadolhaawa chhute aase khane khane - Bristidhaarar jharojhare jhaubaaganer maromare Bhije maatir gandhe hatthat sei katha sab mone aane.
আমার নোট
ব্যক্তিগত নোট আপনার প্ল্যানে নেই।সদস্য হোন →
এর জন্য উঁচু প্ল্যান দরকার — আরও মাসিক বাজানো ও এক্সপোর্ট, গাওয়ার স্বরলিপি এবং স্কেল, বাদ্যযন্ত্র, তাল ও লয় নিয়ন্ত্রণ পেতে আপগ্রেড করুন। সব প্ল্যান দেখুন → প্যাট্রিয়ন দিয়ে সাইন ইন করুন
ইউটিউবে
- পর্যায়
- প্রেম · 73(প্রেম)
- উপ-পর্যায়
- প্রেম্-বোইচিত্র
- রাগ
- দেশ
- তাল
- দাদরা
- ঘরানা
- হিন্দুস্তানি
- স্বরবিতান খণ্ড
- স্বরবিতান ১৫ (নবগীতিকা) / ২
- স্বরলিপি
- দিনেন্দ্রনাথ ঠাকুর
দিনেন্দ্রনাথ ঠাকুর১৮৮২–১৯৩৫রবীন্দ্রনাথের পৌত্রপ্রতিম আত্মীয় ও রবীন্দ্রসংগীতের প্রধান স্বরলিপিকার; কবি তাঁকে বলতেন ‘সকল গানের ভাণ্ডারী’। শান্তিনিকেতনে সংগীত শেখাতেন।Photographer unknown, c. 1935 · Wikimedia Commons, public domain - রচনাকাল
- 1923(১৩৩০)
AI অনুবাদ
এখনও কোনো অনুবাদ নেই — নিচে একটি ভাষা বেছে AI দিয়ে অনুবাদ তৈরি করুন।
ভাষা
প্রিমিয়াম ভাষা
AI-নির্মিত
অনুবাদ তৈরি হচ্ছে…
এই মুহূর্তে অনুবাদ তৈরি করা গেল না। আবার চেষ্টা করুন।