গান / প্রেম

আপন মন নিয়ে (সখা, আপন মন নিয়ে)

apana mana niye sakha apana mana niye

প্রেম
শেয়ার করুন
সখা,   আপন মন নিয়ে কাঁদিয়ে
মরি,   পরের মন নিয়ে কী হবে।

   আপন মন যদি বুঝিতে নারি,   পরের
মন বুঝে কে কবে॥

   অবোধ মন লয়ে ফিরি ভবে,   বাসনা
কাঁদে প্রাণে হা-হা-রবে–

   এ মন দিতে চাও দিয়ে ফেলো,   কেন
গো নিতে চাও মন তবে॥

   স্বপনসম সব জানিয়ো
মনে,    তোমার কেহ নাহি এ ত্রিভুবনে–

   যে জন ফিরিতেছে আপন আশে   তুমি
ফিরিছ কেন তাহার পাশে।

   নয়ন মেলি শুধু দেখে যাও,   হৃদয়
দিয়ে শুধু শান্তি পাও–

   তোমারে মুখ তুলে চাহে না যে
থাক্ সে আপনার গরবে॥