সখা, আপন মন নিয়ে কাঁদিয়ে
মরি, পরের মন নিয়ে কী হবে।
আপন মন যদি বুঝিতে নারি, পরের
মন বুঝে কে কবে॥
অবোধ মন লয়ে ফিরি ভবে, বাসনা
কাঁদে প্রাণে হা-হা-রবে–
এ মন দিতে চাও দিয়ে ফেলো, কেন
গো নিতে চাও মন তবে॥
স্বপনসম সব জানিয়ো
মনে, তোমার কেহ নাহি এ ত্রিভুবনে–
যে জন ফিরিতেছে আপন আশে তুমি
ফিরিছ কেন তাহার পাশে।
নয়ন মেলি শুধু দেখে যাও, হৃদয়
দিয়ে শুধু শান্তি পাও–
তোমারে মুখ তুলে চাহে না যে
থাক্ সে আপনার গরবে॥
That needs a higher plan — upgrade for more monthly plays and exports, sing-along editions, and full scale, instrument, taal and tempo controls.Compare plans →Sign in with Patreon