বাধা দিলে বাধবে লড়াই, মরতে হবে
Badha dile badhbe larai
পূজা
২৫৯
বাধা দিলে বাধবে লড়াই, মরতে হবে।
পথ জুড়ে কি করবি বড়াই, সরতে হবে॥
লুঠ-করা ধন ক’রে জড়ো কে হতে চাস সবার বড়ো–
এক নিমেষে পথের ধুলায় পড়তে হবে।
নাড়া দিতে গিয়ে তোমায় নড়তে হবে॥
নিচে বসে আছিস কে রে, কাঁদিস কেন?
লজ্জাডোরে আপনাকে রে বাঁধিস কেন?
ধনী যে তুই দুঃখধনে সেই কথাটি রাখিস মনে–
ধুলার ’পরে স্বর্গ তোমায় গড়তে হবে–
বিনা অস্ত্র, বিনা সহায়, লড়তে হবে॥ প্রতিবর্ণীকরণ
Baadha dile baadhbe lorai, morte hobe. Path jure ke korbi borai, sorte hobe. Luth kora dhon kore jaro ke hote chaas sabar baro - Ek nimeshe pather dhulay porte hobe. Naara dite giye tomay norte hobe. Niche bose aachhis ke re, knaadis keno ? Lajjadore aapnake re bnaadhis keno ? Dhonee je tui dukkhodhone sei kothati raakhis mone - Dhular pore swargo tomay gorte hobe - Bina astro, bina sahay, lorte hobe.
আমার নোট
ব্যক্তিগত নোট আপনার প্ল্যানে নেই।সদস্য হোন →
এর জন্য উঁচু প্ল্যান দরকার — আরও মাসিক বাজানো ও এক্সপোর্ট, গাওয়ার স্বরলিপি এবং স্কেল, বাদ্যযন্ত্র, তাল ও লয় নিয়ন্ত্রণ পেতে আপগ্রেড করুন। সব প্ল্যান দেখুন → প্যাট্রিয়ন দিয়ে সাইন ইন করুন
ইউটিউবে
- পর্যায়
- পূজা · 259(পূজা)
- উপ-পর্যায়
- আত্মবোধন
- রাগ
- ভৈরবী
- তাল
- দাদরা
- ঘরানা
- হিন্দুস্তনি
- সংকলন
- গীতলি
- স্থান
- শন্তিনিকেতন
- স্বরবিতান খণ্ড
- 42 (Arupratan)
- স্বরলিপি
- দিনেন্দ্রনাথ ঠাকুর
- রচনাকাল
- 20 August 1914(৪ ভাদ্র ১৩২১)
AI অনুবাদ
এখনও কোনো অনুবাদ নেই — নিচে একটি ভাষা বেছে AI দিয়ে অনুবাদ তৈরি করুন।
ভাষা
প্রিমিয়াম ভাষা
AI-নির্মিত
অনুবাদ তৈরি হচ্ছে…
এই মুহূর্তে অনুবাদ তৈরি করা গেল না। আবার চেষ্টা করুন।
এই গানে কোনো ভুল চোখে পড়েছে?