বাদল-দিনের প্রথম কদম ফুল
Badal diner pratham kadam
প্রকৃতি
বাদল-দিনের প্রথম কদম
ফুল করেছ দান,
আমি দিতে
এসেছি শ্রাবণের গান॥
মেঘের ছায়ায় অন্ধকারে
রেখেছি ঢেকে তারে
এই-যে আমার
সুরের ক্ষেতের প্রথম সোনার ধান॥
আজ এনে দিলে, হয়তো দিবে না কাল–
রিক্ত হবে যে তোমার ফুলের ডাল।
এ গান আমার শ্রাবণে শ্রাবণে তব
বিস্মৃতিস্রোতের প্লাবনে
ফিরিয়া
ফিরিয়া আসিবে তরণী বহি তব সম্মান॥ প্রতিবর্ণীকরণ
Baadol diner prothom kadom phul korechho daan, Aami dite esechhi shraboner gaan. Megher chhaayay aandhokare rekhechhi dheke taare Ei-je aamar surer kheter prothom sonar dhaan. Aaj ene dile, hoyto dibe na kaal - Rikto hobe je tomar phuler daal. E gaan aamar shraabone shraabone tabo bismritishroter plaabone Phiriya phiriya aasibe taroni bohi tabo samman.
আমার নোট
ব্যক্তিগত নোট আপনার প্ল্যানে নেই।সদস্য হোন →
এর জন্য উঁচু প্ল্যান দরকার — আরও মাসিক বাজানো ও এক্সপোর্ট, গাওয়ার স্বরলিপি এবং স্কেল, বাদ্যযন্ত্র, তাল ও লয় নিয়ন্ত্রণ পেতে আপগ্রেড করুন। সব প্ল্যান দেখুন → প্যাট্রিয়ন দিয়ে সাইন ইন করুন
ইউটিউবে
- পর্যায়
- প্রকৃতি · 126(প্রকৃতি)
- উপ-পর্যায়
- বোর্শ
- রাগ
- মল্হার
- তাল
- দাদরা
- ঘরানা
- হিন্দুস্তানি
- ঋতু
- বর্ষা
- স্বরবিতান খণ্ড
- স্বরবিতান ৫৮
- স্বরলিপি
- শৈলজরঞ্জন মজুমদারশৈলজরঞ্জন মজুমদার১৯০০–১৯৯২বিশ্বভারতীর রসায়নের শিক্ষক থেকে রবীন্দ্রসংগীতের বরেণ্য প্রশিক্ষক; কবির শেষ পর্বের বহু গানের স্বরলিপিকার।
- রচনাকাল
- 1939(১৩৪৬)
AI অনুবাদ
এখনও কোনো অনুবাদ নেই — নিচে একটি ভাষা বেছে AI দিয়ে অনুবাদ তৈরি করুন।
ভাষা
প্রিমিয়াম ভাষা
AI-নির্মিত
অনুবাদ তৈরি হচ্ছে…
এই মুহূর্তে অনুবাদ তৈরি করা গেল না। আবার চেষ্টা করুন।