বসন্ত, তোর শেষ করে দে
Basanta tor shes
প্রকৃতি
বসন্ত, তোর শেষ করে দে, শেষ করে দে, শেষ করে দে রঙ্গ–
ফুল ফোটাবার খ্যাপামি, তোর উদ্দামতরঙ্গ॥
উড়িয়ে দেবার ছড়িয়ে
দেবার মাতন তোমার থামুক এবার,
নীড়ে ফিরে আসুক তোমার পথহারা বিহঙ্গ॥
তোমার সাধের মুকুল কতই পড়ল ঝরে–
তারা ধুলা হল,
তারা ধুলা দিল ভরে।
প্রখর তাপে
জরোজরো ফল ফলাবার সাধন ধরো,
হেলাফেলার পালা তোমার এই বেলা হোক ভঙ্গ॥ প্রতিবর্ণীকরণ
Basonto, tor shesh kore de, shesh kore de, shesh kore de rango - Phul photabaar khyapami, taar uddamo tarongo. Uriye debar, chhoriye debar maaton tomar thaamuk ebar, Nire phire aasuk tomar pathohaara bihango. Tomar saadher mukul kotoi porlo jhore - Taara dhula holo, taara dhula dilo bhore. Prokharo taape jarojaro phal phalabar saadhon dharo, Helaphelar paala tomar ei bela hok bhango.
আমার নোট
ব্যক্তিগত নোট আপনার প্ল্যানে নেই।সদস্য হোন →
এর জন্য উঁচু প্ল্যান দরকার — আরও মাসিক বাজানো ও এক্সপোর্ট, গাওয়ার স্বরলিপি এবং স্কেল, বাদ্যযন্ত্র, তাল ও লয় নিয়ন্ত্রণ পেতে আপগ্রেড করুন। সব প্ল্যান দেখুন → প্যাট্রিয়ন দিয়ে সাইন ইন করুন
ইউটিউবে
- পর্যায়
- প্রকৃতি · 211(প্রকৃতি)
- উপ-পর্যায়
- বসন্ত
- রাগ
- বেহাগ-বাউল
- তাল
- কাহারবা
- ঘরানা
- হিন্দুস্তানি
- ঋতু
- বর্ষা
- সংকলন
- অরূপরতন
- স্বরবিতান খণ্ড
- স্বরবিতান ১৩ / ৪২
- স্বরলিপি
- দিনেন্দ্রনাথ ঠাকুর
দিনেন্দ্রনাথ ঠাকুর১৮৮২–১৯৩৫রবীন্দ্রনাথের পৌত্রপ্রতিম আত্মীয় ও রবীন্দ্রসংগীতের প্রধান স্বরলিপিকার; কবি তাঁকে বলতেন ‘সকল গানের ভাণ্ডারী’। শান্তিনিকেতনে সংগীত শেখাতেন।Photographer unknown, c. 1935 · Wikimedia Commons, public domain - রচনাকাল
- 1919(১৩২৬)
AI অনুবাদ
এখনও কোনো অনুবাদ নেই — নিচে একটি ভাষা বেছে AI দিয়ে অনুবাদ তৈরি করুন।
ভাষা
প্রিমিয়াম ভাষা
AI-নির্মিত
অনুবাদ তৈরি হচ্ছে…
এই মুহূর্তে অনুবাদ তৈরি করা গেল না। আবার চেষ্টা করুন।