বেসুর বাজে রে
Besur baje re
পূজা
বেসুর বাজে রে,
আর কোথা নয়, কেবল তোরই আপন-মাঝে রে॥
মেলে না সুর এই প্রভাতে আনন্দিত আলোর সাথে,
সবারে সে আড়াল করে, মরি লাজে রে॥
ওরে থামা রে ঝঙ্কার।
নীরব হয়ে দেখ্ রে চেয়ে, দেখ্ রে চারি ধার।
তোরই হৃদয় ফুটে আছে মধুর হয়ে ফুলের গাছে,
নদীর ধারা ছুটেছে ওই তোরই কাজে রে॥ প্রতিবর্ণীকরণ
Besur baaje re, Aar kotha noy, kebol tor-i aapono-maajhe re. Mele na sur ei probhate aanondito aalor saathe, Sobare se aaral kare, mori laaje re. Ore thaama re jhonkar. Nirab hoye dekh re cheye, dekh re chaari dhaar. Tor-i hriday phute aachhe modhur hoye phuler gaachhe, Nodir dhaara chhutechhe oi tor-i kaaje re.
আমার নোট
ব্যক্তিগত নোট আপনার প্ল্যানে নেই।সদস্য হোন →
এর জন্য উঁচু প্ল্যান দরকার — আরও মাসিক বাজানো ও এক্সপোর্ট, গাওয়ার স্বরলিপি এবং স্কেল, বাদ্যযন্ত্র, তাল ও লয় নিয়ন্ত্রণ পেতে আপগ্রেড করুন। সব প্ল্যান দেখুন → প্যাট্রিয়ন দিয়ে সাইন ইন করুন
ইউটিউবে
- পর্যায়
- পূজা · 154(পূজা)
- উপ-পর্যায়
- বিরহ
- তাল
- কাহারবা
- ঘরানা
- হিন্দুস্তানি
- সংকলন
- গীতিমাল্য
- স্থান
- শিলাইদহ
- স্বরবিতান খণ্ড
- স্বরবিতান ৩৯
- স্বরলিপি
- দিনেন্দ্রনাথ ঠাকুর
দিনেন্দ্রনাথ ঠাকুর১৮৮২–১৯৩৫রবীন্দ্রনাথের পৌত্রপ্রতিম আত্মীয় ও রবীন্দ্রসংগীতের প্রধান স্বরলিপিকার; কবি তাঁকে বলতেন ‘সকল গানের ভাণ্ডারী’। শান্তিনিকেতনে সংগীত শেখাতেন।Photographer unknown, c. 1935 · Wikimedia Commons, public domain - রচনাকাল
- 26 February 1914(১৪ ফাল্গুন ১৩২০)
AI অনুবাদ
এখনও কোনো অনুবাদ নেই — নিচে একটি ভাষা বেছে AI দিয়ে অনুবাদ তৈরি করুন।
ভাষা
প্রিমিয়াম ভাষা
AI-নির্মিত
অনুবাদ তৈরি হচ্ছে…
এই মুহূর্তে অনুবাদ তৈরি করা গেল না। আবার চেষ্টা করুন।