ভেঙে মোর ঘরের চাবি নিয়ে যাবি কে আমারে
Bhenge mor gharer
পূজা
ভেঙে মোর ঘরের চাবি নিয়ে যাবি কে আমারে ও বন্ধু আমার! না পেয়ে তোমার দেখা, একা একা দিন যে আমার কাটে না রে॥ বুঝি গো রাত পোহালো, বুঝি ওই রবির আলো আভাসে দেখা দিল গগন-পারে– সমুখে ওই হেরি পথ, তোমার কি রথ পৌঁছবে না মোর দুয়ারে॥ আকাশের যত তারা চেয়ে রয় নিমেষহারা, বসে রয় রাত-প্রভাতের পথের ধারে। তোমারি দেখা পেলে সকল ফেলে ডুববে আলোক-পারাবারে। প্রভাতের পথিক সবে এল কি কলরবে– গেল কি গান গেয়ে ওই সারে সারে! বুঝি-বা ফুল ফুটেছে, সুর উঠেছে অরুণবীণার তারে তারে॥
প্রতিবর্ণীকরণ
Bhenge mor gharer chaabi niye jaabi ke aamare O bondhu aamar ! Na peye tomar dhekha, eka eka din je aamar kaate na re. Bujhi go raat pohalo, Bujhi oi robir aalo Aabhase dekha dilo gagon-pare - Samukhe oi heri path, tomar ki rath pouchhobe na mor-duware. Aakasher jato taara Chheye roy nimeshhaara, Bose roy raat probhater pather dhare. Tomari dekha pele sakal phele dubbe aalok-paarabare. Probhater pothik sabe Elo ki kalorabe - Gelo ki gaan geye oi saare saare ! Bujhi ba phul phutechhe, sur utthechhe orunbinar taare taare.
আমার নোট
ব্যক্তিগত নোট আপনার প্ল্যানে নেই।সদস্য হোন →
এর জন্য উঁচু প্ল্যান দরকার — আরও মাসিক বাজানো ও এক্সপোর্ট, গাওয়ার স্বরলিপি এবং স্কেল, বাদ্যযন্ত্র, তাল ও লয় নিয়ন্ত্রণ পেতে আপগ্রেড করুন। সব প্ল্যান দেখুন → প্যাট্রিয়ন দিয়ে সাইন ইন করুন
ইউটিউবে
- পর্যায়
- পূজা · 58(পূজা)
- উপ-পর্যায়
- বোন্ধু
- রাগ
- বাউল-সুর
- তাল
- দাদরা
- স্বরবিতান খণ্ড
- স্বরবিতান ১৬ (গীতপঞ্চাশিকা)
- স্বরলিপি
- দিনেন্দ্রনাথ ঠাকুর
দিনেন্দ্রনাথ ঠাকুর১৮৮২–১৯৩৫রবীন্দ্রনাথের পৌত্রপ্রতিম আত্মীয় ও রবীন্দ্রসংগীতের প্রধান স্বরলিপিকার; কবি তাঁকে বলতেন ‘সকল গানের ভাণ্ডারী’। শান্তিনিকেতনে সংগীত শেখাতেন।Photographer unknown, c. 1935 · Wikimedia Commons, public domain - রচনাকাল
- 1918(১৩২৫)
AI অনুবাদ
এখনও কোনো অনুবাদ নেই — নিচে একটি ভাষা বেছে AI দিয়ে অনুবাদ তৈরি করুন।
ভাষা
প্রিমিয়াম ভাষা
AI-নির্মিত
অনুবাদ তৈরি হচ্ছে…
এই মুহূর্তে অনুবাদ তৈরি করা গেল না। আবার চেষ্টা করুন।