ভোর হল যেই শ্রাবণশর্বরী
Bhor holo jei
প্রকৃতি
ভোর হল যেই শ্রাবণশর্বরী তোমার বেড়ায় উঠল ফুটে হেনার মঞ্জরী॥ গন্ধ তারি রহি রহি বাদল-বাতাস আনে বহি, আমার মনের কোণে কোণে বেড়ায় সঞ্চরি॥ বেড়া দিলে কবে তুমি তোমার ফুলবাগানে– আড়াল ক’রে রেখেছিলে আমার বনের পানে। কখন গোপন অন্ধকারে বর্ষারাতের অশ্রুধারে তোমার আড়াল মধুর হয়ে ডাকে মর্মরি॥
প্রতিবর্ণীকরণ
Bhor holo jei shraabonoshaarbori Tomaar beray utthlo phute henar manjari. Gandho taari rohi rohi baadol-baatas aane bohi, Aamar moner kone kone beray sanchori. Bera dile kabe tumi tomar phulobaagane - Aaral kore rekhechile aamar boner paane. Kakhon gopano aandhokare barsharaater oshrudhaare Tomar aaral madhur hoye daake marmori.
আমার নোট
ব্যক্তিগত নোট আপনার প্ল্যানে নেই।সদস্য হোন →
এর জন্য উঁচু প্ল্যান দরকার — আরও মাসিক বাজানো ও এক্সপোর্ট, গাওয়ার স্বরলিপি এবং স্কেল, বাদ্যযন্ত্র, তাল ও লয় নিয়ন্ত্রণ পেতে আপগ্রেড করুন। সব প্ল্যান দেখুন → প্যাট্রিয়ন দিয়ে সাইন ইন করুন
ইউটিউবে
- পর্যায়
- প্রকৃতি · 75(প্রকৃতি)
- উপ-পর্যায়
- বোর্শ
- তাল
- কাহারবা
- ঘরানা
- হিন্দুস্তানি
- ঋতু
- বর্ষা
- প্রকাশিত
- শান্তিনিকেতন পত্রিকা
- স্বরবিতান খণ্ড
- স্বরবিতান ১৫ (নবগীতিকা) / ২
- স্বরলিপি
- দিনেন্দ্রনাথ ঠাকুর
দিনেন্দ্রনাথ ঠাকুর১৮৮২–১৯৩৫রবীন্দ্রনাথের পৌত্রপ্রতিম আত্মীয় ও রবীন্দ্রসংগীতের প্রধান স্বরলিপিকার; কবি তাঁকে বলতেন ‘সকল গানের ভাণ্ডারী’। শান্তিনিকেতনে সংগীত শেখাতেন।Photographer unknown, c. 1935 · Wikimedia Commons, public domain - রচনাকাল
- 30 June 1922(১৬ আষাঢ় ১৩২৯)
AI অনুবাদ
এখনও কোনো অনুবাদ নেই — নিচে একটি ভাষা বেছে AI দিয়ে অনুবাদ তৈরি করুন।
ভাষা
প্রিমিয়াম ভাষা
AI-নির্মিত
অনুবাদ তৈরি হচ্ছে…
এই মুহূর্তে অনুবাদ তৈরি করা গেল না। আবার চেষ্টা করুন।