বিদায় নিয়ে গিয়েছিলেম বারে বারে
Biday niye giyechhilem
প্রকৃতি
বিদায় নিয়ে গিয়েছিলেম বারে বারে।
ভেবেছিলেম ফিরব না রে॥
এই তো আবার নবীন বেশে
এলেম তোমার হৃদয়দ্বারে॥
কে গো তুমি।– ‘আমি বকুল।’
কে গো তুমি।– ‘আমি পারুল।’
তোমরা কে বা।– ‘আমরা আমের মুকুল গো
এলেম আবার আলোর পারে।’
‘এবার যখন ঝরব মোরা ধরার বুকে
ঝরব তখন হাসিমুখে,
অফুরানের
আঁচল ভরে
মরব মোরা প্রাণের সুখে।’
তুমি কে গো।– ‘আমি শিমুল।’
তুমি কে গো।– ‘কামিনী ফুল।’
তোমরা কে বা।– ‘আমরা নবীন পাতা গো
শালের বনে ভারে ভারে।’ প্রতিবর্ণীকরণ
Bidaay niye giyechilem baare baare. Bhebhechilem phirbo na re. Ei to aabar nobin beshe elem tomar hridaydwaare. Ke go tumi. - 'Aami bokul.' Ke go tumi. - 'Aami paarul.' Tomra ke baa. - 'Aamra aamer mukul go Elem aabar aalor paare.' 'Ebar jakhon jhorbo mora dharar buke Jhorbo takhon haashimukhe - Aphuraaner aanchol bhore morbo mora praaner sukhe.' Tumi ke go. - 'Aami shimul.' Tumi ke go. - 'Kaamini phul.' Tomra ke ba. - 'Aamra nobin paata go Shaaler bone bhaare bhaare.'
আমার নোট
ব্যক্তিগত নোট আপনার প্ল্যানে নেই।সদস্য হোন →
এর জন্য উঁচু প্ল্যান দরকার — আরও মাসিক বাজানো ও এক্সপোর্ট, গাওয়ার স্বরলিপি এবং স্কেল, বাদ্যযন্ত্র, তাল ও লয় নিয়ন্ত্রণ পেতে আপগ্রেড করুন। সব প্ল্যান দেখুন → প্যাট্রিয়ন দিয়ে সাইন ইন করুন
ইউটিউবে
- পর্যায়
- প্রকৃতি · 275(প্রকৃতি)
- উপ-পর্যায়
- বসন্ত
- রাগ
- কাফি
- তাল
- ষষ্ঠী
- ঘরানা
- হিন্দুস্তনি
- ঋতু
- বর্ষা
- সংকলন
- ফল্গুনি
- প্রকাশিত
- সবুজ্পত্র
- স্থান
- সুরুল
- স্বরবিতান খণ্ড
- 7 (Phalguni)
- স্বরলিপি
- শৈলজরঞ্জন মজুমদার
- রচনাকাল
- 25 February 1915(১৩ ফাল্গুন ১৩২১)
AI অনুবাদ
এখনও কোনো অনুবাদ নেই — নিচে একটি ভাষা বেছে AI দিয়ে অনুবাদ তৈরি করুন।
ভাষা
প্রিমিয়াম ভাষা
AI-নির্মিত
অনুবাদ তৈরি হচ্ছে…
এই মুহূর্তে অনুবাদ তৈরি করা গেল না। আবার চেষ্টা করুন।
এই গানে কোনো ভুল চোখে পড়েছে?